Saturday, July 25, 2026
HomeScrollদিল্লিতে নির্মলার সঙ্গে শুভেন্দুর বৈঠক!
Suvendu Adhikari

দিল্লিতে নির্মলার সঙ্গে শুভেন্দুর বৈঠক!

বাংলার অর্থনীতি, উন্নয়ন ও কেন্দ্রীয় প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শুভেন্দু

নয়াদিল্লি: দিল্লি (Delhi) সফরের শেষ দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitaram) সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মসূচি এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

অর্থমন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন আরও দ্রুত ও কার্যকর করার বিষয়টি বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য ছিল। সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধির উপরও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শতাব্দীর বাড়িতে ‘চা-চক্রে’ বিদ্রোহী সাংসদরা, উপস্থিত হলেন শুভেন্দু

সূত্রের খবর, বৈঠকে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, আর্থিক অগ্রগতি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের চলমান উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন শুভেন্দু অধিকারী ও নির্মলা সীতারমন।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন সরকার গঠনের পর কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা মিলেছে এই বৈঠক থেকে। উন্নয়নমূলক প্রকল্পগুলির গতি বাড়াতে দুই পক্ষের সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই বৈঠকের পর বাংলার রেল পরিকাঠামোয় প্রায় এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা ঘোষণা করা হয়।

রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে জমি অধিগ্রহণ, প্রশাসনিক সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নের জটিলতা কাটাতে একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মুখ্যসচিবের নেতৃত্বে প্রতি মাসে পর্যালোচনা বৈঠকেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99