Thursday, July 16, 2026
HomeScrollরথে শুভেচ্ছার বার্তা মোদী-শুভেন্দুর, মায়াপুরে গোমাতার পুজোয় সস্ত্রীক দিলীপ
Rath Yatra 2026

রথে শুভেচ্ছার বার্তা মোদী-শুভেন্দুর, মায়াপুরে গোমাতার পুজোয় সস্ত্রীক দিলীপ

রথের সকালে মায়াপুরে গিয়ে গোসেবা করেন দিলীপ

কলকাতা: রথযাত্রার (Rath Yatra 2026) পুণ্যতিথিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একই সঙ্গে শুভেচ্ছাবার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন দু’জনেই।

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, রথযাত্রা ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। এই উৎসব বিনম্রতা, সম্মিলিত অংশগ্রহণ এবং নিঃস্বার্থ সেবার মূল্যবোধকে আরও শক্তিশালী করে। মহাপ্রভু জগন্নাথ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি এনে দেন, সেই প্রার্থনাও করেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার কৃপায় দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল হোক। সকলের জীবনে শান্তি ও কল্যাণ কামনা করে তিনি রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: মণ্ডপেই জাদুর মায়াজাল! দুর্গাপুজোয় প্রথমবার পি সি সরকারের ম্যাজিক থিমে চমক শ্যাম স্কোয়্যারে

এদিকে রথযাত্রার সকালেই মায়াপুরের ইসকন চন্দ্রোদয় মন্দিরে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন মা ও স্ত্রী। মন্দিরে আরতি করার পর তিনি গোসেবায় অংশ নেন। নিজের হাতে গোমাতাকে খাদ্য খাওয়ানোর পাশাপাশি গোমাতার পা ধুয়ে পূজাও করেন। পরে যজ্ঞানুষ্ঠানেও অংশ নেন তিনি।

মায়াপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ইসকনের মতো একটি প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত। রাজনৈতিক প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন, তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ। তবে দলবদল প্রসঙ্গে তিনি তা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় বলেই উল্লেখ করেন।

রথযাত্রার দিন ধর্মীয় আবহ, শুভেচ্ছাবার্তা এবং মায়াপুরের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ সব মিলিয়ে উৎসবের সকালেই রাজনৈতিক ও ধর্মীয় পরিমণ্ডলে আলাদা মাত্রা যোগ করল এই দিন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot