Saturday, August 8, 2026
Homeলিডমণ্ডপেই জাদুর মায়াজাল! দুর্গাপুজোয় প্রথমবার পি সি সরকারের ম্যাজিক থিমে চমক শ্যাম...

মণ্ডপেই জাদুর মায়াজাল! দুর্গাপুজোয় প্রথমবার পি সি সরকারের ম্যাজিক থিমে চমক শ্যাম স্কোয়্যারে

প্রথমবার কোনও দুর্গাপুজোর থিমে সরাসরি জায়গা পাচ্ছেন পিসি সরকার

কলকাতা: রথযাত্রার (Rath Yatra 2026) সঙ্গে সঙ্গেই শুরু দুর্গাপুজোর (Durga Puja 2026) প্রস্তুতি। আর সেই প্রস্তুতির মধ্যেই এ বছরের অন্যতম বড় চমকের ইঙ্গিত দিল উত্তর কলকাতার শ্যাম স্কোয়্যার (Shyam Square) । এবারের দুর্গাপুজোয় মণ্ডপসজ্জার মূল আকর্ষণ হতে চলেছে জাদুসম্রাট পি সি সরকারের ম্যাজিক (PC Sarkar Magic)। প্রথমবার কোনও দুর্গাপুজোর থিমে সরাসরি জায়গা পাচ্ছেন তিনি।

উদ্যোক্তাদের দাবি, দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করলেই যেন এক জাদুর জগতে ঢুকে পড়ার অনুভূতি পাবেন। পি সি সরকারের বিখ্যাত ম্যাজিক, তাঁর ব্যবহৃত নানা উপকরণ এবং সেই রহস্যময় পরিবেশকে শিল্পভাবনায় তুলে ধরবেন শিল্পী সুবল পাল। এর আগে মেট্রো রেল কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তাকে থিম করে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি। এ বার তাঁর ক্যানভাসে ম্যাজিকের মায়াজাল।

আরও পড়ুন: রথে নতুন চমক! ট্রামেই কলকাতা সফর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার

ইতিমধ্যেই পি সি সরকার এবং তাঁর পরিবারের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছেন উদ্যোক্তারা। জানা গিয়েছে, এই উদ্যোগে তাঁরা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রথযাত্রার দিন খুঁটিপুজোর মাধ্যমে এবারের পুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। সেই অনুষ্ঠানে জুনিয়র পি সি সরকার-সহ পরিবারের সদস্যদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

শ্যাম স্কোয়্যারের এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, শুধু থিম নয়, দর্শকদের এমন এক অভিজ্ঞতা উপহার দেওয়া হবে, যা কলকাতার পুজোর মানচিত্রে আলাদা পরিচয় তৈরি করবে। ম্যাজিকের নানা সরঞ্জাম কাছ থেকে দেখার সুযোগও থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

প্রতি বছরই অভিনব ভাবনায় নজর কাড়ে কলকাতার দুর্গাপুজো। তবে এ বছর পি সি সরকারের ম্যাজিককে কেন্দ্র করে শ্যাম স্কোয়্যারের এই উদ্যোগ যে পুজোপ্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে দিল, তা বলাই যায়।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor