HomeScrollদূষণ রুখতে দিল্লিতে একগুচ্ছ কড়া বিধি! পুরনো গাড়ি নিষিদ্ধ, ৫০ শতাংশ কর্মীর...
Delhi Pollution

দূষণ রুখতে দিল্লিতে একগুচ্ছ কড়া বিধি! পুরনো গাড়ি নিষিদ্ধ, ৫০ শতাংশ কর্মীর বাড়ি থেকে কাজের নির্দেশ

নয়াদিল্লি: শীতের শুরুতেই দূষণের দাপটে জেরবার রাজধানী। পরিস্থিতি সামাল দিতে ১ নভেম্বর থেকে দিল্লিতে একগুচ্ছ কড়া বিধি কার্যকর করার কথা জানানো হয়েছে। পুরনো যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ কর্মীর বাড়ি থেকে কাজ এবং নির্মাণকাজ বন্ধ রাখার মতো একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে প্রকাশিত নির্দেশিকায় উল্লেখ।

নির্দেশিকা অনুযায়ী, বিএস৬ নির্গমন মানদণ্ড পূরণ করে না, এমন যানবাহন দিল্লিতে প্রবেশ ও চলাচল করতে পারবে না। ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকার কথা। তবে বৈদ্যুতিক ও সিএনজি চালিত যানবাহনের পাশাপাশি অ্যাম্বুল্যান্স এবং দমকলের মতো জরুরি পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে।

নিয়ম কার্যকর করতে বিশেষ নজরদারি দল, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের কথা বলা হয়েছে। নিয়ম ভাঙলে ই-চালান পাঠানো হবে।

দূষণ নিয়ন্ত্রণে ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্মাণ ও বাড়ি ভাঙার কাজেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কিছু জরুরি সরকারি প্রকল্পের ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় থাকবে। পাশাপাশি যানজট কমাতে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পুরনিগমের অফিস সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং দিল্লি সরকারের অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা রাখার কথা।

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে পার্কিং ফি দ্বিগুণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র (পিইউসি) না থাকলে পেট্রল পাম্পে জ্বালানি না দেওয়ার নিয়ম চালুর কথাও বলা হয়েছে। এই ব্যবস্থা কার্যকর করতে ৫০০টি পেট্রল পাম্পে এএনপিআর ক্যামেরা বসানোর কথা উল্লেখ রয়েছে।দূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপগুলি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।

[youtube-feed feed=1]
Read More

Latest News