HomeScrollরণবীরের সঙ্গে দাম্পত্য নিয়ে কটাক্ষ, সমালোচকদের কড়া জবাব আলিয়ার!
Alia Bhatt

রণবীরের সঙ্গে দাম্পত্য নিয়ে কটাক্ষ, সমালোচকদের কড়া জবাব আলিয়ার!

সোশ্যাল মিডিয়ায় তাঁদের দাম্পত্য নিয়ে নানা জল্পনা। এবার সেই সমালোচনাকে ‘আপত্তিকর’ বলে সরব অভিনেত্রী। রণবীরের সঙ্গে সম্পর্কের সমীকরণও স্পষ্ট করলেন আলিয়া।

ওয়েব ডেস্ক : রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া নানা বিতর্কে এবার মুখ খুললেন আলিয়া ভাট (Alia Bhatt)। তাঁদের সম্পর্ককে অসম বা একপেশে বলে যাঁরা মন্তব্য করেন, তাঁদের ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, বাইরে থেকে দেখা কয়েকটি মুহূর্ত দিয়ে কোনও সম্পর্কের আসল চেহারা বিচার করা যায় না।

সম্প্রতি ‘টাইম’ ম্যাগাজিনের ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ বিভাগে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এই মন্তব্য করেন আলিয়া। তাঁর কথায়, মহিলাদের নিজের মতামত ও মনের কথা বুঝতে শেখানোর পক্ষে তিনি বরাবরই সরব। সেখানে তাঁকে এমন একজন হিসেবে তুলে ধরা, যিনি কল্পিত কোনও পরিস্থিতিতে কষ্ট সহ্য করে চলেছেন, তা অত্যন্ত আপত্তিকর। সম্পর্কের ভিত নিয়ে বলতে গিয়ে আলিয়া জানান, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এমন একজন সঙ্গীকে পাওয়া, যাঁর কাছে কোনও কিছু না বললেও নিজেকে বোঝাতে হয় না। রণবীরের ক্ষেত্রে সেই অনুভূতিই কাজ করে বলে জানিয়েছেন অভিনেত্রী।

আরও খবর :  সইফকে খুনের হুমকি? ভাইরাল অডিও ঘিরে তোলপাড়

রণবীরের একটি মন্তব্যকে কেন্দ্র করেই আগে তাঁদের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৩ সালের অগস্টে ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তাঁর স্বাভাবিক ঠোঁটের রং রণবীরের পছন্দ। তাই কখনও কখনও তাঁকে লিপস্টিক মুছে ফেলতে বলতেন অভিনেতা। সেই কথার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। অনেকেই রণবীরের আচরণকে নিয়ন্ত্রণমূলক বলে ব্যাখ্যা করেন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলার পর ২০২৩ সালের নভেম্বরে ‘কফি উইথ করণ ৮’-এ স্বামীর পাশে দাঁড়ান আলিয়া। তাঁর বক্তব্য ছিল, রণবীরের কথাকে প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে দেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া ধারণার সঙ্গে বাস্তবে তাঁর পরিচিত রণবীরের মিল নেই।

এদিকে, ‘রামায়ণ’-এর সাফল্যের পর আপাতত চর্চায় রয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে, সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ভিকি কৌশলও। ২০২৭ সালের জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

[youtube-feed feed=1]
Read More

Latest News