HomeScrollডায়েট ভুলে সিঙাড়ায় মজেছেন ‘বেবো’!
Kareena Kapoor

ডায়েট ভুলে সিঙাড়ায় মজেছেন ‘বেবো’!

করিনার সামোসা খাওয়ার ভিডিও ভাইরাল

ওয়েব ডেস্ক: জিরো ফিগারের চর্চায় রয়েছেন করিনা কাপুর খান।আসলে যে কতটা খাদ্যরসিক, তা আরও একবার প্রমাণিত হল।ডায়েট ভুলে সিঙাড়ায় মজেছেন ‘বেবো’! করিনার সিঙাড়া খাওয়ার ভিডিও প্রকাশ পেয়েছে। করিনা নয় সিঙাড়ার ভক্ত কলকাতাবাসীও। একদিকে সূক্ষ্ম স্বাদের বাঙালি সিঙাড়া, অন্যদিকে ঝাল-মশলাদার মুম্বই সামোসা—দুটিরই নিজস্ব ভক্তকুল রয়েছে।

মুম্বইয়ের একটি স্কুলে দুই ছেলের অ্যানুয়াল ফাংশনে গিয়ে জমিয়ে সিঙাড়া খেতে দেখা গেল করিনাকে।ডায়েট ভুলে সিঙাড়ায় মজেছেন ‘বেবো’।করিনার ঘনিষ্ঠ বন্ধু-পরিচালক করণ জোহর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, স্কুলের অনুষ্ঠানের মাঝেই বড় একটি সিঙাড়া খাচ্ছেন করিনা। করণকে ভিডিওতে বলতে শোনা যায়, “স্কুলের অনুষ্ঠানের মাঝে করিনা কাপুর কী করছে দেখুন, বসে বসে সিঙাড়া খাচ্ছে! আপনারা যারা ভাবেন ও সারাক্ষণ ডায়েট করে, দেখে নিন ও আসলে কী খাচ্ছে, একটা বড় সিঙাড়া!”করণ মজা করে করিনাকে ‘কার্বি ডল’ বলে ডাকেন। ভিডিওতে করিনাকে বেশ অবাক হতে দেখা যায় এবং তিনি হাসিমুখে জানান যে, তিনি বর্তমানে কোনও ডায়েট করছেন না।

আরও পড়ুন: ‘থ্রি ইডিয়টস’ আসছে ফোর ইডিয়টস, চতুর্থ কে জানানে?

[youtube-feed feed=1]
Read More

Latest News