HomeScrollতৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আচমকা সিআইডি
Nayna Bandyopadhyay

তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আচমকা সিআইডি

কালীঘাটে যাবেন নয়না, গোটা বিষয় জানাবেন তৃণমূল নেত্রী মমতাকে

কলকাতা: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের (Naina Banerjee) বাড়িতে সিআইডির হানা। বৃহস্পতিবার ইদের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন তৃণমূল চৌরঙ্গীর বিধায়ক। তাঁর অনুপস্থিতিতেই এদিন নয়নার বাড়িতে হাজির হল সিআইডি।সূত্রের খবর, নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর নিয়ে বিতর্কের সূত্রপাত। সইটি আদৌ তাঁর কি না, তা খতিয়ে দেখার জন্য নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। সেই অভিযোগের ভিত্তিতে নয়নার বাড়িতে পৌঁছল সিআইডি।

সূত্রের খবর, নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর নিয়ে বিতর্কের সূত্রপাত। সইটি আদৌ তাঁর কি না, তা খতিয়ে দেখার জন্য নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। মামলাটিই সিআইডিতে হস্তান্তর হয়। সেই মামলাতে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল বিধায়েকোর বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। এদিন সিআইডির ৬ সদস্যের টিমে ছিলেন হস্তাক্ষর বিশেষজ্ঞরাও।এদিন দুপুরে বিধায়কের বাড়িতে প্রথম যখন সিআইডি পৌঁছয়, তখন নয়না বন্দ্যোপাধ্যায় বাড়িতে উপস্থিত ছিলেন না।বিকেল ফের সিআইডি টিম যায় নয়নার বাড়িতে। সে সময় তিনি বাড়িতে থাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা এবং সিআইডির তরফে গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: যেকোনও পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত কলকাতার পুলিশ? জানতে কমিটি গড়ে দিল লালবাজার

নয়নার অভিযোগ, খাতায় সই করতে গিয়ে সই একটু বেঁকে যায়, তাতেই পুলিশি হেনস্থার শিকার হতে হল তাঁকে। গোটা বিষয়টি দলকে জানিয়েছেন নয়না। আগামিকাল, শুক্রবার গোটা বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে কালীঘাটে যাচ্ছেন নয়না।

[youtube-feed feed=1]
Read More

Latest News