Thursday, July 16, 2026
HomeScrollবইপ্রেমীদের জন্য সুখবর! কলকাতা বইমেলা প্রাঙ্গণেই মিলবে মেট্রোর টিকিট
Kolkata International Film Festival 2026

বইপ্রেমীদের জন্য সুখবর! কলকাতা বইমেলা প্রাঙ্গণেই মিলবে মেট্রোর টিকিট

রাত ১০টা পর্যন্ত মিলবে পরিষেবা

কলকাতা: বইপ্রেমীদের জন্য এবার বড় সুখবর। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে (Kolkata International Film Festival) কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ (Metro Service)। এবার আর শুধু স্টেশন নয়, বইমেলা প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট। সল্টলেক সেন্ট্রাল পার্কে আয়োজিত বইমেলার ১ ও ২ নম্বর গেটে বসবে মেট্রোর বিশেষ বুথ। সেখানে ইউপিআই-এর মাধ্যমে সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

আগামী ২২ জানুয়ারি থেকে সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সোমবার মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানান, হাওড়া–শিয়ালদহ মেট্রো লাইন চালু হওয়ায় এবার শহর ও শহরতলি—দুই দিক থেকেই বইমেলায় যাতায়াত অনেক সহজ হবে। সেই কারণেই মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশেষ পরিষেবার অনুরোধ জানানো হয়েছিল।

আরও পড়ুন: মেট্রোয় ফের বিভ্রাট! ব্লু লাইনের আংশিক পরিষেবা বন্ধ, কখন চালু পরিষেবা?

গিল্ডের অনুরোধে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষ বইমেলার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, ছুটির দিনেও এই বিশেষ পরিষেবা চালু থাকবে। জানা গিয়েছে, বইমেলার দিনগুলিতে রাত ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ফলে সন্ধ্যার পর বইমেলায় গিয়ে রাত পর্যন্ত নির্ভারেই সময় কাটাতে পারবেন দর্শনার্থীরা।

মেট্রোর বুথে কেবলমাত্র ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে, যাতে ভিড় কমে এবং দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হয়। এই ব্যবস্থায় বইমেলা থেকে ফেরার সময় যাত্রীদের আর আলাদা করে স্টেশনে গিয়ে টিকিট কাটার ঝামেলা পোহাতে হবে না।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়-সহ গিল্ডের অন্যান্য পদাধিকারীরা। উল্লেখ্য, ৪৯ বছরে পা দেওয়া এই বইমেলায় অংশ নিচ্ছে বিশ্বের ২০টি দেশ। তবে গত বছরের মতো এবারও বাংলাদেশ অংশ নিচ্ছে না। সব মিলিয়ে, বই আর যাতায়াত—দু’দিক থেকেই এবার বইমেলা আরও সহজ ও আনন্দের হতে চলেছে বইপ্রেমীদের কাছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot