Wednesday, June 10, 2026
HomeScrollআরজি করের প্রতিবাদে ফের রাজপথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট

আরজি করের প্রতিবাদে ফের রাজপথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট

কলকাতা: আরজি করে (RG Kar) ধর্ষণ খুনের ঘটনায় ২ মাসের মাথায় বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। আগামী ১৮ জানুয়ারি এই মামলার রায় করবে শিয়ালদহ আদালত। সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে এই ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এখানেই প্রশ্ন তুলছেন নির্যাতিতার পরিবার, সহকর্মীরা। তাঁদের দাবি, একা সঞ্জয়ের রক্ষে এই কাজ করা সম্ভব নয়। তার সঙ্গে যারা জড়িত তারা এখনও অধরা। তাদেরও চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। এই দাবি তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ফের রাজপথে নামল জুনিয়র ডাক্তারদের (RG Kar Protest Rally Doctors) একাংশ। ‘নতুন বছর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক’ এই স্লোগান তুলে পথে নামে চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। একদিনের জন্য রাতভর অবস্থান করবেন তাঁরা।

আরও পড়ুন: আরজি কর মামলার রায়দানের দিন জানিয়ে দিল আদালত

অনিকেত মাহাত, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারা এদিন বিচার চেয়ে পথে নামেন। তাদের দাবি, এই মর্মান্তিক ঘটনায় বিচার হয়ে শাস্তি হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ঘটনায় একজনকে ঘিরেই বিচার চলল এতদিন। এই ঘটনায় একজন নয় একাধিক ব্যক্তি জড়িত। এই কাজ একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। যাদের আড়াল করা হচ্ছে, তাদের সামনে এনে বিচার হোক। অনিকেত মাহাতো বললেন, আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম। তা হয়েছে। কিন্তু প্রাথমিক চার্জশিটের পর সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়?ফরেনসিক রিপোর্ট কেন খতিয়ে দেখা হল না? তদন্ত সঠিক পথে এগিয়েছে বলে আমরা মনে করছি না। এই অবস্থায় রাজপথ ছাড়া আমরা আর কোথায় যাব?

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d