Sunday, August 9, 2026
HomeScrollঅ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত
Kishore Datta

অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত

পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন রাজ্যপালের কাছে

কলকাতা: রাজ্যে পালাবদল হতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ (Kishore Datta Resigns) করলেন। পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন রাজ্যপালের কাছে। সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ১৫ বছরের তৃণমূল সরকারকে হটিয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে বিজেপি। সেই আবহেই অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত (West Bengal Advocate General Kishore Datta)।

অ্যাডভোকেট জেনারেল পদটি সাংবিধানিক পদ। রাজ্য সরকারের মুখ্য আইনি উপদেষ্টাই অ্যাডভোকেট জেনার নিযুক্ত হন কিশোর দত্ত। সরকার চালাতে গেলে যে আইনি পরামর্শের প্রয়োজন পড়ে, তা প্রদান করেন অ্যাডভোকেট জেনারেল।সরকারের পালাবদলের পর রাজ্য জুড়ে এই মুহূর্তে গেরুয়া ঝড়। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটেছে। ফলে সেই সরকারের অ্যাডভোকেট জেনারেলের অপসারণও নিশ্চিত। সেই আবহেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ (Kishore Datta Resigns) করলেন। রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠালেন কিশোর। আরও বেশ কিছু সরকারি পদাধিকারী একইসঙ্গে পদত্যাগ করেছেন বলে খবর।নতুন সরকার এসে নিজেদের পছন্দ মতো নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করবে। তার আগে নিজেই পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন কিশোর। সেটি খতিয়ে দেখার পরই গৃহীত হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: নবান্নে কর্মরত পুলিশের একাধিক আধিকারিককে ডাক রাজ‍্য এসবি অফিসে

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor