Thursday, June 18, 2026
Homeকালীগঞ্জে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

কালীগঞ্জে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

কলকাতা: কালীগঞ্জে উপনির্বাচনে (Kaliganj Assembly Bypoll) প্রায় ৫১ হাজারেরও ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed)। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলের সাফল্যের জন্য সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী স্যোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, এই জয়ের কারিগর মা-মাটি-মানুষ। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।

সোমবার সকাল থেকে গণনা শুরু কয়েক রাউন্ডের পরই ছবিটা স্পষ্ট হয়ে যায় যে কার দখলে থাকতে চসলেছে কালীগঞ্জ বিধানসভা। গণনা এগোতেই বিজেপি-কংগ্রেসকে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে যায় তৃণমূল। সব রাউন্ডের গণনা শেষ প্রায় ৫১ হাজার ভোটে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ফল ঘোষণার আগেই তাই জয়ের অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে এই জয় উৎসর্গ করেন তিনি। ২০২১-এর ব্যবধান ছাপিয়ে জয়ী তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন: ভোটের গণনার মধ্যেই কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে আগুন

২০২৪ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে যে ভোট পেয়েছিল শাসকদল, উপনির্বাচনে সেই হার বাড়ল লাফিয়ে! দুই নির্বাচনের তুলনামূলক ফলাফল প্রকাশ করে এর ব্যাখ্যা দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান তথা তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৪৩.৮ শতাংশ। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ হওয়ার সময় কয়েক রাউন্ড গণনা শেষে দেখা গেল, সেই ভোটের হার ৬০ শতাংশে উঠে গিয়েছে।

 দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto