Homeলিডমোদীকে সমর্থনের ঘোষণা, পুলিশের চাকরি ছাড়লেন গুজরাটের কনস্টেবল! যোগ দিতে চান RSS-এ

মোদীকে সমর্থনের ঘোষণা, পুলিশের চাকরি ছাড়লেন গুজরাটের কনস্টেবল! যোগ দিতে চান RSS-এ

দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষিতে গুজরাট পুলিশের চাকরি ছাড়ার ঘোষণা করলেন এক কনস্টেবল। তাঁর দাবি, যুবসমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নেওয়া পদক্ষেপে সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত। সরকারি চাকরি ছেড়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে (RSS) কাজ করতে চান বলেও জানিয়েছেন।

পূর্ব কচ্ছের গান্ধীধামের অন্তর্গত আদেসার থানায় কর্মরত ছিলেন কনস্টেবল রামগর মোহনগর গোঁসাই। একটি রেকর্ড করা ভিডিয়ো বার্তায় তিনি জানান, প্রচণ্ড পরিশ্রম ও নিষ্ঠার পরে সরকারি চাকরি পেয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি তাঁকে নিজের কর্মজীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, যন্তর মন্তরে আন্দোলনের পর যুবকদের স্বার্থে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, তাতে তিনি সমর্থন জানাতে চান। সেই কারণেই পুলিশ কনস্টেবলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গোঁসাই আরও জানান, নরেন্দ্র মোদী সরকার এবং সঙ্ঘের প্রতি সমর্থন জানিয়ে ভবিষ্যতে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চান। RSS-এ নিজের জীবন ও সেবা উৎসর্গ করার ইচ্ছার কথাও ভিডিয়ো বার্তায় জানিয়েছেন তিনি।

তবে সরকারি চাকরি ছেড়ে রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষত, একজন কর্মরত পুলিশকর্মীর প্রকাশ্য রাজনৈতিক অবস্থান এবং তার ভিত্তিতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত নিজের জীবনযাপন নিয়েও কিছু ব্যক্তিগত সংকল্পের কথা জানিয়েছেন ওই কনস্টেবল। তাঁর দাবি, কোনও ব্যক্তিগত স্বার্থ নয়, নিজের নৈতিক দায়বদ্ধতা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News