Tuesday, August 18, 2026
HomeScrollস্ত্রীকে ধর্মান্তরকরণে বাধ্য করা হিংসা, নিষ্ঠুরতা: মাদ্রাজ হাইকোর্ট

স্ত্রীকে ধর্মান্তরকরণে বাধ্য করা হিংসা, নিষ্ঠুরতা: মাদ্রাজ হাইকোর্ট

ওয়েব ডেস্ক: স্ত্রীকে তাঁর ধর্ম পরিবর্তনে বাধ্য করা হিংসা, নিষ্ঠুরতা, এক মামলায় রায় দিল মাদ্রাজ  হাইকোর্ট (Madras High Court)। বিচারপতি এন সেশাসয়ী ও বিচারপতি এল ভিক্টোরিয়া গৌরীর অভিমত, ইন্টারফেথ ম্যারেজ (Inter Faith Marriage) বা দুই আলাদা ধর্মের স্বামী ও স্ত্রী বিয়ের পর অন্যজনকে ধর্ম বদল করতে বাধ্য করতে পারে না। তা সংবিধানের মৌলিক অধিকার তথা জীবন ও স্বাধীনতার নিশ্চয়তার পরিপন্থী।

আদালত জানাল, ভালোবাসা এবং পারস্পরিক আবেগের মধ্যে দিয়ে বিয়ে হওয়ার পর যখন নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সংসার এগিয়ে চলার কথা, তখন স্বামী দ্বারা হিন্দু (Hindu) স্ত্রীর ধর্ম বদল করে ইসলাম (Islam) ধর্ম গ্রহণে বাধ্য করার ফলে তাঁর সমস্ত বিশ্বাসের ভিত্তি নষ্ট হয়ে গিয়েছে। জোর খাটিয়ে ধর্মান্তরকরণ নিঃসন্দেহে হিংসার প্রতিফলন।

আরও পড়ুন: দলবদলু জনপ্রতিনিধিদের নতুন করে ভোটে জিততে হবে: হাইকোর্ট

স্পেশাল ম্যারেজ অ্যাক্ট (Special Marriage Act) অনুযায়ী হওয়া বিয়ে নিম্ন আদালত হিংসা ও নিষ্ঠুরতার কারণে বাতিল করলে ক্ষুব্ধ স্বামী হাইকোর্টে আবেদন করেন। তাঁর ধর্ম, জাতি নিয়ে ক্রমাগত আপত্তিকর কথা বলে চলার পর তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় বলে নিম্ন আদালতে অভিযোগ জানিয়ে বিবাহ-বিচ্ছেদ চেয়েছিলেন স্ত্রী।

বিচারপতি তাঁর রায় দিতে গিয়ে বলেন, বিশ্বাসের জায়গা এবং অনুভূতির বিপুল ক্ষতি করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার ফলে গভীর মানসিক যন্ত্রণার শিকার স্ত্রী। যা তাঁর জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার এক্তিয়ারে প্রবল চাপ সৃষ্টি করেছে। তাই হিংসা ও নিষ্ঠুরতার অভিযোগে বিবাহ-বিচ্ছেদের রায় সঠিক। বিশেষত ভালবাসার মধ্যে দিয়ে যে বিবাহ সম্পন্ন হয়েছে, সেখানে একে অপরের বিশ্বাস ও অনুভূতির জায়গাকে মর্যাদা দেওয়া হবে, এটাই কাঙ্ক্ষিত। অন্যের সামাজিক, সাংস্কৃতিক পরম্পরাকে মর্যাদা দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই আবেগ, অনুভূতির জায়গাকে সম্মান দেওয়া না হলে অন্যের আচরণ হিংসা ও নিষ্ঠুরতার নামান্তর।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor