Monday, August 17, 2026
HomeScrollইসলাম বিরোধী মন্তব্য, হাইকোর্টের রায়ে স্বস্তি জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর

ইসলাম বিরোধী মন্তব্য, হাইকোর্টের রায়ে স্বস্তি জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর

ওয়েব ডেস্ক: ইসলাম বিরোধী মন্তব্যের জন্য জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর (Jitendra Narayan Tyagi) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায়য় স্থগিতাদেশ দিল জম্মু ও কাশ্মীর হাইকোর্ট (Jammu & Kashmir High Court)। ইসলাম এবং মহম্মদ সম্পর্কে মানহানিকর মন্তব্যের জন্য পূর্বতন সৈয়দ ওয়াসিম রিজভি (Syed Waseem Rizvi) তথা বর্তমানের জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর বিরুদ্ধে ফৌজদারি মামলা স্থগিত করলেন বিচারপতি রাহুল ভারতী (Justice Rahul Bharti)।

ত্যাগী দাবি করেছেন, রাজ্যপালের কাছ থেকে যথাযথ অনুমোদন না নিয়েই তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতের মামলা গ্রহণ করা হয়েছে। অথচ জম্মু ও কাশ্মীরে এমন অনুমোদন নেওয়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী বাধ্যতামূলক। এমন সওয়ালকে মান্যতা দিয়ে মূল অভিযোগকারী দানিশ হাসান দারের বক্তব্য তলব করল উচ্চ আদালত। উল্লেখ্য, ধর্মান্তরিত হওয়ার আগে ত্যাগী ছিলেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। তখন তাঁর নাম ছিল সৈয়দ ওয়াসিম রিজভি।

আরও পড়ুন: ধর্মান্তরকরণ বিরোধী আইন চ্যালেঞ্জ করে মামলা, মে মাসে শুনবে সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, ২০২১ সালে ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু হয়েছিলেন ত্যাগী। প্রথমে ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেও তিন বছর বাদে, ২০২৪ সালে নিজের নাম বদলে ফেলেন তিনি। নাম নেন ঠাকুর ঠাকুর জিতেন্দ্র নারায়ণ সেঙ্গার। অর্থাৎ ব্রাহ্মণত্ব ছেড়ে ঠাকুর সম্প্রদায় বেছে নেন তিনি।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor