Saturday, June 20, 2026
HomeScrollবৈদ্যুতিক গাড়ি নিয়ে সরকারি নীতির স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

বৈদ্যুতিক গাড়ি নিয়ে সরকারি নীতির স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বৈদ্যুতিক গাড়ির (E Vehicle) প্রসার বৃদ্ধি এবং তার চার্জিং পরিকাঠামো সম্পর্কিত সরকারি নীতির স্ট্যাটাস রিপোর্ট (Status Report) পেশ করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিভিন্ন সময়ে বৈদ্যুতিক গাড়ির প্রসার ও পরিকাঠামগত ব্যাপারে ঘোষিত কেন্দ্রীয় নীতি সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট চার সপ্তাহের মধ্যে পেশ করতে নির্দেশ দিলেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এম কোটেশ্বর সিং।

২০১২ সালে কেন্দ্র ২০২০ সালের মধ্যে রাস্তায় ৭০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি নামানোর লক্ষ্যমাত্রা নেয়। কিন্তু ২০২৫ সালেও সেই সংখ্যাটি মাত্রই ৩৫ লক্ষ। অন্যদিকে জৈব জ্বালানি চালিত ২৬ কোটি গাড়ি রাস্তায় চলার ফলে ব্যাপক দূষণ হয়ে চলেছে। বৈদ্যুতিক গাড়ির জন্য কিছু ছাড়ের ব্যবস্থা করা ছাড়া পরিকাঠামোগত কোনও ব্যাপারেই সরকারি উদ্যোগ উল্লেখযোগ্য নয়। ২০১২ সালে ২.২৭ লক্ষ চার্জিং সেন্টার স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তার সংখ্যা মাত্রই ২৭ হাজার। কেন প্রতিটি পার্কিং লটে একাধিক চার্জিং স্টেশন (Charging Station) থাকবে না, অভিমত সহ প্রশ্ন মামলাকারীর।

আরও পড়ুন: ৭২ ঘণ্টা পার, পাক রেঞ্জার্সের হাতে আটক বাঙালি জওয়ানকে নিয়ে বাড়ছে উৎকণ্ঠা

সরকারি নীতি ছাড়াও বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে বাজারের গ্রহণযোগ্যতা, মানুষের বিশ্বাস এবং কেনার ক্ষমতার প্রশ্ন জড়িত বলে মন্তব্য করল আদালত।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারী শিল্প মন্ত্রক দ্বারা ঘোষিত ন্যাশনাল ইলেকট্রিক মবিলিটি মিশন প্ল্যান ২০২০ এবং ২০১৮ সালে নীতি আয়োগ দ্বারা ঘোষিত জিরো এমিশন ভেহিকেলস: টুওয়ার্ডস আ পলিসি ফ্রেমওয়ার্ক কার্যকর করার দাবিতে ২০১৯ সালে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, কমন কজ অ্যান্ড সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের জনস্বাস্থ্য মামলা দায়ের হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto