Friday, May 15, 2026
HomeScrollঅবৈধ অনুপ্রবেশ! অবশেষে মুক্তি পেল ১৫৭ জন বাংলাদেশি মৎস্যজীবী
Bangladeshi

অবৈধ অনুপ্রবেশ! অবশেষে মুক্তি পেল ১৫৭ জন বাংলাদেশি মৎস্যজীবী

বিকেলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় হস্তান্তর করা হবে

ওয়েব ডেস্ক : ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশ। সেই কারণে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশি মৎসজীবীরা (Bangladeshi fishermen)। তবে অবশেষে মুক্তি পেল ১৫৭ জন বাংলাদেশি মৎস্যজীবী। এর পরেই তাঁরা নিজেদের দেশের দিকে ফিরছে বলে জানা গিয়েছে। এদিন বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে পাঁচটি ট্রলারসহ তাঁরা বাংলাদেশের (Bangladesh) দিকে রওনা দেন বলে খবর।

জানা গিয়েছে, ২০২৫ সালের বিভিন্ন সময় এই মৎসজীবীরা আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতীয় অংশে ঢুকে পড়েছিল। সেই অভিযোগে তাঁদেরকে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। তবে আইনি প্রক্রিয়া শেষে কয়েক মাস ভারতীয় জেলে বন্দি থাকার পর সম্প্রতি আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেয়।

আরও খবর : শীতের শেষলগ্নে বৃষ্টিতে ভিজবে বাংলা! জানুন আবহাওয়ার মেগা আপডেট

তার পরেই বুধবার সকাল ১০টা নাগাদ ফ্রেজারগঞ্জে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের পরেই বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ওই মৎসজীবীরা (Fishermen)। সেখানে উপস্থিত ছিলেন​কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা,​নামখানার বিডিও সুব্রত মল্লিক,​ফ্রেজারগঞ্জ থানার ওসি সুদীপ মণ্ডল ও উপকূলরক্ষী বাহিনীর পদস্থ আধিকারিকরা।

সূত্রে খবর, ফ্রেজারগঞ্জ থেকে রওনা হওয়া এই মৎস্যজীবীদের আজ বিকেলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় নিয়ে যাওয়া হবে। সেখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে তাঁদের বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে তুলে দেবে।​দীর্ঘদিন পর মৎসজীবীরা দেশে ফেরায় খুশি তাঁদের পরিবারও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto