HomeScrollটুলু-কাণ্ডে ডোমকলে বীরভূম পুলিশের হানা, সায়গলকে নিয়েই ম্যারাথন তল্লাশি
Tulu Mondal

টুলু-কাণ্ডে ডোমকলে বীরভূম পুলিশের হানা, সায়গলকে নিয়েই ম্যারাথন তল্লাশি

প্রায় পাঁচ ঘণ্টা ধরে সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি, শেষে তাঁকে সঙ্গে করেই ডোমকল ছাড়ল পুলিশ

ওয়েব ডেস্ক : টুলু মণ্ডল-কাণ্ডের (Tulu Mondal Case) তদন্তে এবার মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে হানা দিল বীরভূম পুলিশের তদন্তকারী দল। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে সঙ্গে নিয়ে তাঁর ডোমকলের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশির পাশাপাশি সায়গলকে জিজ্ঞাসাবাদও করা হয়। অভিযানে বীরভূম পুলিশের সঙ্গে ছিল ডোমকল থানার পুলিশ (Police)।

তল্লাশি শেষে সায়গল হোসেনকে সঙ্গে নিয়েই ডোমকল ছাড়েন বীরভূম পুলিশের তদন্তকারী অফিসাররা। তবে অভিযানের শেষে নজর কাড়ে একটি ব্যাগ। বাড়ি থেকে বেরোনোর সময় তদন্তকারীদের হাতে ওই ব্যাগটি দেখা যায়। সেটি নিয়েই সায়গলকে সঙ্গে করে ডোমকল ছাড়েন তাঁরা।

আরও খবর : বহরমপুরে টুলু-ঘনিষ্ঠ প্রবীরের শ্বশুরবাড়িতে বীরভূম পুলিশের হানা, তল্লাশিতে চাঞ্চল্য

তবে ব্যাগের ভিতরে কী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে পুলিশও (Police) এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ফলে তল্লাশিতে গুরুত্বপূর্ণ কোনও নথি, সামগ্রী কিংবা অন্য কোনও সূত্র মিলেছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও ব্যাগে ঠিক কী রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

তদন্তকারীদের দাবি, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে সায়গল হোসেনের যোগসূত্রের বিষয়টি সামনে আসার পর থেকেই তাঁদের নজরে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী। টুলু-কাণ্ডের তদন্তে সায়গলকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার তাঁর ডোমকলের বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টার তল্লাশি এবং শেষে ব্যাগ নিয়ে পুলিশের বেরিয়ে যাওয়ায় তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে তল্লাশি থেকে ঠিক কী তথ্য বা সামগ্রী উদ্ধার হয়েছে, তা তদন্ত এগোলেই স্পষ্ট হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News