Thursday, March 5, 2026
HomeScrollখামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের!
Ali Khamenei

খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের!

ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় সইও করেন বিদেশ সচিব

ওয়েব ডেস্ক : আমেরিকা (America) ও ইজরায়েলের (Israel) হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ali Khamenei)। এ নিয়ে এবার শোকপ্রকাশ করল ভারত (India)। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইরানের (Iran) রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় সইও করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিন খামেনেইয়ের (Ali Khamenei)। ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান সুনির্দিষ্ট করেছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। এর পরেই আমেরিকা ও ইজরায়েল হামলা চালিয়ে খামেনেইকে হত্যা করে। ইরানের তরফেও তাঁদের সর্বোচ্চ নেতার মৃত্যুর কথাও স্বীকার করে নেওযা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এদিকে আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর পরবর্তী সর্বোচ্চ নেতা বেছে নিয়েছে তেহরান। সূত্রের খবর, নতুন লিডার হলেন খামেনেইয়ের পুত্র মোজতবা খামানেই।

আরও খবর : ইরান যুদ্ধে স্পেন নামছে স্পেন? হোয়াইট হাউসের দাবি খারিজ মাদ্রিদের

এদিকে ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। আমেরিকা (America) ও ইজরায়েলের (Israel) হামলার পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। কিন্তু আমেরিকা ও ইজরায়েল শুধু নয়, প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে হামলা চালানো হচ্ছে ইরানের তরফে।

এদিকে আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানে মৃত্যু হয়েছে বহু মানুষের। হাজারের অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইরানের উপর ২০০০-এর বেশি টার্গেটে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। অন্যদিকে ইরান ২০০০ ড্রোন ও ৫০০ ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80