Wednesday, May 6, 2026
HomeScrollজোড়া কেন্দ্রে ভোটে লড়বেন রাজন্যা! কোন দলের টিকিটে, কোথায় প্রার্থী হলেন যুবনেত্রী?
Rajanya Haldar

জোড়া কেন্দ্রে ভোটে লড়বেন রাজন্যা! কোন দলের টিকিটে, কোথায় প্রার্থী হলেন যুবনেত্রী?

“মানুষের জন্য লড়াই চালিয়ে যাব,” প্রার্থী হতেই বড় মন্তব্য রাজন্যা হালদারের

ওয়েব ডেস্ক: একটা সময় তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে তাঁর ঝাঁঝালো ভাষণ চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। সেদিন থেকেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন রাজন্যা হালদার (Rajanya Haldar)। যুবনেত্রী হিসেবে তাঁর জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে। তবে সময়ের সঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলেছে, এবার সেই রাজন্যাই নামছেন সরাসরি ভোটের ময়দানে, তাও আবার নির্দল প্রার্থী হিসেবে।

বৃহস্পতিবার জনসংগ্রাম মঞ্চের তরফে একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানেই ছিল চমক। একজোড়া কেন্দ্রে এবার প্রার্থী এই যুব নেত্রী। সোনারপুর দক্ষিণ (Sonarpur Dakshin Assembly) এবং আসানসোল দক্ষিণ (Asansol Dakshin Assembly)—এই দুই কেন্দ্র থেকে রাজন্যা হালদার লড়বেন আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026)। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি তৃণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপি (BJP)—দুই প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধেই সরব হয়েছেন। রাজন্যা জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হয়তো তাঁরা সরকার গঠন করতে পারবেন না, কিন্তু লড়াই থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, “হার বা জিত যাই হোক, আমরা মানুষের জন্য লড়াই চালিয়ে যাব।”

আরও পড়ুন: প্রার্থী হতেই কুরুচিকর আক্রমণ! জ্যোতিপ্রিয়কে নিশানা বিজেপির

রাজনৈতিক জীবনে রাজন্যার এই নির্বাচনে প্রার্থী হওয়া আগে তাঁকে ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। আরজি কর কাণ্ডের সময় ‘তিলোত্তমা’দের প্রতিবাদ নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করে দলের রোষের মুখে পড়েন তিনি। তখন তিনি তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী ছিলেন। ওই ঘটনার জেরে তাঁকে সাসপেন্ড করা হয় এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তবে সাসপেনশনের পরেও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি রাজন্যা; শর্ট ফিল্ম মুক্তির সিদ্ধান্তে অটল ছিলেন।

এই ঘটনার পর থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। পরবর্তীতে কসবার ল’ কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনার আবহে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। তৃণমূলের একাংশের বিরুদ্ধে দলের অন্দরে জুনিয়রদের নিয়ে আপত্তিকর এআই-ভিত্তিক ছবি ছড়ানোর অভিযোগ আনেন রাজন্যা। এই মন্তব্যের জেরে দলের একাংশের তীব্র আক্রমণের মুখেও পড়তে হয় তাঁকে।

২০২৫ সালের শেষ দিকে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনাও তৈরি হয়েছিল। তবে সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে এবার সম্পূর্ণ স্বাধীন রাজনৈতিক অবস্থান নিয়েই ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto