Sunday, June 7, 2026
HomeScrollবেড়াতে বেরিয়ে আর ফেরা হল না, গাড়ি খাদে, মৃত্যু ৯ পর্যটকের
Tamilnadu

বেড়াতে বেরিয়ে আর ফেরা হল না, গাড়ি খাদে, মৃত্যু ৯ পর্যটকের

গুরুতর আহত চালক সহ আরও চার, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

ওয়েবডেস্ক- এক মুহূর্তেই শেষ হয়ে গেল এতগুলি জীবন। বেড়াতে বেরিয়ে আর ফেরা হল না ৯ জন পর্যটকের (Tourist)। তামিলনাড়ুতে (Tamilnadu)  খাদে পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গুরুতর আহত হয়েছেন চালক সহ আরও চারজন। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভ্রমণ সেরে ফিরছিল ভ্যানটি। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পড়ে যায় খাদে। ওই ভ্যানে চালক সহ ১৩ জন যাত্রী ছিলেন। সকলেই কেরলের মানিপ্পুরমের বাসিন্দা।  ভালপারাই-পোলাচি হিল রোডে আসার পরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ভ্যানটির কোনও যান্ত্রিক ত্রুটি না চালকের কারণের এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার কারণে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ”কোয়েম্বাটোরে হওয়া দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীরতম শোক জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

আরও পড়ুন-  এয়ার ইন্ডিয়ার পাইলটের ব্যাগে গাঁজা! অভিযুক্তকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা

এক পুলিশ আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলেই আটজন মারা গেছে। এদের মধ্যে সাতজন মহিলা ও একজন পুরুষ। গাড়ির চালক মারাত্মক জখম। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। এই যাত্রীদের মধ্যে অনেকেই মালাপ্পুরমের একটি স্কুলে শিক্ষকতা করতেন। তারা একসঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini