Monday, June 8, 2026
HomeScrollবোতাম টিপলেই ভোট পরছে বিজেপিতে, বিরাট অভিযোগ বড়ঞাতে
Murshidaba

বোতাম টিপলেই ভোট পরছে বিজেপিতে, বিরাট অভিযোগ বড়ঞাতে

মুর্শিদাবাদের বড়ঞা-তে ইভিএমে কারচুপির অভিযোগ, বন্ধ ভোট গ্রহণ

মুর্শিদাবাদ: বোতাম টিপলেই ভোট পরছে বিজেপিতে। অভিযোগ মুর্শিদাবাদের বড়ঞা গোদাপাড়ায়। অভিযোগ পাওয়াপ পরই তড়িঘড়ি পাল্টানো হল EVM মেশিন। মুর্শিদাবাদের বড়ঞা (Burwan in Murshidabad) বিধানসভার ১৮৬ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ। বড়ঞা ব্লকের গোদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের অভিযোগ ভোট দিতে গিয়ে তৃণমূলকে ভোট দিলে BJP-তে পরছে। বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরু পরই ওয়েব কাস্টিং সেন্টার থেকে নজরদারিতে CEO মনোজ কুমার আগরওয়াল (CEO Manoj Agarwal)। প্রথম দফার নির্বাচন শুরুর পরে কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। অধিকাংশ জায়গায় মোটের উপরে শান্তিপূর্ণভাবেই ভোটদান হলেও মুর্শিদাবাদ-সহ কয়েকটি অংশে অশান্তির খবর মিলেছে।

মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভায় ভোটের কারচুপির অভিযোগ উঠল। অভিযোগ, সেখানকার একটি বুথে কোনও প্রার্থীকে ভোট দিলেই তা গিয়ে পড়ছে বিজেপিতে!অভিযোগকে ঘিরে উত্তপ্ত ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোদাপাড়া ১৮৬ নম্বর বুথ। এই অভিযোগ উঠতেই ভোটগ্রহণ বন্ধ রাখা হয় ওই বুথে। ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পৌঁছাতেই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। তবে গোটা ঘটনায় ওই বুথে ভোট প্রক্রিয়া সাময়িক ব্যাহত হয়। যদিও বড়ঞার নির্বাচনী পর্যবেক্ষক উজ্জ্বল সিংহ এই অভিযোগ প্রসঙ্গে বলেছেন, ‘‘নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় এ ধরনের ঘটনা অসম্ভব। তবুও অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে। এখন সেখানে ভোটদান স্বাভাবিক আছে।’’ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা রজক বলেন, ‘‘এই বিধানসভা কেন্দ্রে ইভিএম মেশিনের ৪ নম্বর বোতামে বিজেপি প্রার্থীর নাম এবং ছবি রয়েছে। আমরা অভিযোগ পাই, ভোটারsরা যে কোনও দলের প্রার্থীকে ভোট দিলেই সেটি গিয়ে বিজেপি প্রার্থীর প্রতীকে জমা হচ্ছে।’’

আরও পড়ুন: এখনও পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়ল, ২০২৪-এর তুলনায় অর্ধেক

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini