Saturday, July 25, 2026
HomeScrollপ্রথম দফায় শান্তিপূর্ণ ভোট! কমিশনকে ‘ফুল মার্কস’ দিল তৃণমূল-বিজেপি-কংগ্রেস
Assembly Election 2026

প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট! কমিশনকে ‘ফুল মার্কস’ দিল তৃণমূল-বিজেপি-কংগ্রেস

বহু বছর পর ভোটগ্রহণের দিন এমন শান্ত পরিবেশ দেখল রাজ্য!

ওয়েব ডেস্ক: ভোট মানেই অশান্তি, বাংলার বুকে এই ধারণাকে চ্যালেঞ্জ জানাল এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রথম দফা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজ্যের ১৫২ কেন্দ্রে বোমাবাজি, গুলিচালনা বা রক্তপাতের তেমন কোনও বড় খবর নেই। বলা চলে, বহু বছর পর ভোটগ্রহণের দিন (Poll Day) এমন শান্ত পরিবেশ দেখল রাজ্য। আর এই পরিস্থিতি তৈরি করতে নির্বাচন কমিশনের (Election Commission) কড়া প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো।

ভোটের প্রায় দেড় মাস আগে থেকেই রাজ্যজুড়ে জোরদার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। কেন্দ্রীয় বাহিনীর টহল, ঘনঘন নাকা চেকিং, কড়াকড়ি নজরদারি- সব মিলিয়ে কার্যত দুর্গে পরিণত হয়েছিল বাংলা। যদিও সাধারণ মানুষের একাংশ এই কড়াকড়িতে বিরক্তি প্রকাশ করেছিলেন, ভোটের দিন তার সুফল স্পষ্ট।

আরও পড়ুন: ভোটবাক্সে মতদান ১১২-র তিন প্রবীণার! প্রথম দফায় নজর কাড়ছেন একই জেলার এই ৩ ভোটার

দিনের শুরু থেকেই দুই মেদিনীপুরে ভোট দেন বিজেপির (BJP) দুই শীর্ষ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোট দেওয়ার পর দু’জনেই বুথ এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। কোথাও বড় অশান্তির খবর না থাকায় নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন তাঁরা। দিলীপ ঘোষ বলেন, আপাতত পরিস্থিতি শান্ত, তাই অযথা ঘোরাঘুরির প্রয়োজন নেই। অন্যদিকে শুভেন্দু অধিকারীও কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের ভূমিকার প্রশংসা করে শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানান।

এদিকে, কংগ্রেস (Congress) প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বহরমপুরে ভোট দিয়ে বলেন, এবারের বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বুথ দখল বা ছাপ্পা ভোট অনেকটাই রুখে দিয়েছে। যদিও বাইরে থেকে ভয় দেখানোর কিছু চেষ্টা হচ্ছে, তবুও বুথের ভিতরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলেই মত তাঁর।

অন্যদিকে জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তৃণমূল (TMC) প্রার্থী তথা প্রাক্তন অ্যাথলেট স্বপ্না বর্মন (Swapna Barman) নিজের বুথে প্রথম ভোটার হিসেবে ভোট দেন। তাঁর কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হওয়ায় কমিশন ও প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি আবেদন করেন, পরিস্থিতি বুঝে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99