Sunday, June 28, 2026
HomeScrollসকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যহত শিয়ালদহ-বনগাঁ শাখায়
Train Services Disrupte

সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যহত শিয়ালদহ-বনগাঁ শাখায়

দমদমে ঢোকার আগে থামল একাধিক লোকাল, চরমে যাত্রীভোগান্তি

কলকাতা: সপ্তাহের মাঝেই ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যহত হল শিয়ালদহ-বনগাঁ শাখায় (Train Services Disrupted in Sealdah-Bangaon Line)। বুধবার সকালে দমদম স্টেশনে ঢোকার আগে পর পর দাঁড়িয়ে পড়ে শিয়ালদহগামী একাধিক লোকাল ট্রেন। সকালের ব্যস্ত সময় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে হল নিত্যষাত্রীদের। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে থাকেন।যাত্রীদের একাংশের অভিযোগ, কী কারণে এই দুর্ভোগ, রেলের তরফে তা জানানো হয়নি।যদিও অন্য একটি অংশের দাবি, স্টেশনগুলিতে ঘোষণা করা হয়েছে যে, পয়েন্টে সমস্যার কারণেই এই বিপত্তি।

জানা গিয়েছে বুধবার সকালে ৮টা ৫০ মিনিটে যে বারাসত লোকালের দমদম স্টেশনে ঢোকার কথা ছিল, সেটি প্রায় ৪০ মিনিট মাঝপথে দাঁড়িয়ে যায়। তারপরেই ডাউন লাইনে বেশ কয়েকটি ট্রেন পর পর দাঁড়িয়ে যায়। সমস্যার জন্য বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি লোকালকেও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আগে দাঁড় করিয়ে দেওয়া হয়। সময়ে ট্রেন না আসায় দমদমে স্টেশনে ভিড় জমে যায়। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে ট্রেনগুলি দমদম স্টেশনে পৌঁছোয়। প্রবল ভিড়ের কারণে প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কি শুরু হয়।অফিস টাইমে এহেন ভোগান্তিতে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। একটি সূত্রে জানা গিয়েছে, পয়েন্টে সমস্যার কারণেই এই বিপত্তি ঘটেছে। ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই আপ লাইনেও বেশ কয়েকটি লোকাল ট্রেন দেরিতে চলছে।

আরও পড়ুন: যখন ইচ্ছে অফিসে আসার দিন শেষ! সরকারি অফিসে দশটা-পাঁচটার ডিউটিতে কড়াকড়ি

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO