Wednesday, July 15, 2026
HomeScrollকলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস, জেলায় জেলায় কালবৈশাখীর দাপট! রবিবার কোথায় ঝড়-বৃষ্টির সতর্কতা?
Weather Update

কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস, জেলায় জেলায় কালবৈশাখীর দাপট! রবিবার কোথায় ঝড়-বৃষ্টির সতর্কতা?

গরমের দাপট কিছুটা কমলেও স্বস্তি আপাতত মিলছে না

কলকাতা: শনিবার শহরে বৃষ্টি না হলেও রবিবার বিকেল বা সন্ধ্যায় কলকাতার কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে (Rain Forecast)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর আশঙ্কা (Weather Update)।

গরমের দাপট কিছুটা কমলেও স্বস্তি পুরোপুরি মিলছে না। এরই মধ্যে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা বাস্তবে দেখা যায়নি। তবে রবিবার শহর ও শহরতলির কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।

আরও পড়ুন: বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে গত কয়েক দিনের তুলনায় আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকবে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে কোথায় কালবৈশাখীর আশঙ্কা?

রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও জঙ্গলমহল সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি বেশি সক্রিয় থাকতে পারে। যে জেলাগুলিতে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা বেশি- ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া। এই জেলাগুলির এক বা দু’টি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে স্থানীয়ভাবে কালবৈশাখী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত

উত্তরবঙ্গেও বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় পাহাড় থেকে সমতল, সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির দেখা মিলতে পারে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot