Sunday, June 7, 2026
HomeScrollভাঙনের আবহে দিল্লিমুখী মমতা, ইন্ডিয়া জোটের বৈঠকে নজর তৃণমূলের
Mamata Banerjee

ভাঙনের আবহে দিল্লিমুখী মমতা, ইন্ডিয়া জোটের বৈঠকে নজর তৃণমূলের

শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল তৃণমূল কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা: রাজ্যে সাংগঠনিক ধাক্কা, দলীয় অন্দরে অসন্তোষ এবং একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জের আবহে ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী জোটের শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সাম্প্রতিক নির্বাচনে প্রত্যাশার তুলনায় খারাপ ফলের পর তৃণমূলের অন্দরে আত্মসমালোচনার সুর জোরালো হয়েছে। একদিকে দলীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও গ্রেফতারির ঘটনা, অন্যদিকে সাংগঠনিক স্তরে অসন্তোষ, সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে দল। এই প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে ইন্ডিয়া জোটের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল।

আরও পড়ুন: কাউন্সিলরদের বৈঠক বাতিল করল তৃণমূল! ‘ডিম হামলা’র আশঙ্কাতেই কি এই সিদ্ধান্ত?

রাজনৈতিক মহলের মতে, বর্তমানে কলকাতা পুরসভা এবং তৃণমূল সংগঠনকে ঘিরে যে বিতর্ক ও চাপের পরিবেশ তৈরি হয়েছে, তার জেরেই এই সতর্ক পদক্ষেপ। কারণ, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তৃণমূল নেতৃত্ব কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে চাইছে।

তবে বৈঠক বাতিল হলেও নতুন মেয়র নির্বাচনের প্রক্রিয়া থেমে থাকছে না। দলীয় সূত্রে খবর, পরবর্তীতে কোনও নির্দিষ্ট কিন্তু প্রকাশ্যে ঘোষণা না-করা স্থানে কাউন্সিলরদের ডেকে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করা হতে পারে। সেই প্রক্রিয়ার মাধ্যমেই নতুন মেয়র নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল।

উল্লেখ্য, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভায় প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে নতুন মেয়র কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে। শোভন চট্টোপাধ্যায়ের নামও রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। যদিও এ বিষয়ে দল এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি।

প্রসঙ্গত, মেয়র নির্বাচনকে ঘিরে তৃণমূলের অন্দরে চাপ যে ক্রমশ বাড়ছে, কাউন্সিলর বৈঠক বাতিলের ঘটনাকে তারই ইঙ্গিত হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini