Saturday, July 25, 2026
HomeScroll‘গতকাল তো ট্রেলার দেখেছে সরকার…,’ শিক্ষামন্ত্রীকে বিরাট হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
Cockroach Janta Party

‘গতকাল তো ট্রেলার দেখেছে সরকার…,’ শিক্ষামন্ত্রীকে বিরাট হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

‘আরশোলারা ঐক্যবদ্ধ হলে কত বড় শক্তিতে পরিণত হতে পারে,’ বড় বার্তা অভিজিৎ দীপকের

নয়াদিল্লি: ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিবাদকে রাস্তায় নামিয়ে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)। শনিবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে হাজার হাজার মানুষের উপস্থিতির পর এবার আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। তাঁর দাবি, শনিবারের কর্মসূচি ছিল কেবলমাত্র একটি ‘ট্রেলার’, আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে প্রস্তুত সংগঠন।

রবিবার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে অভিজিৎ লেখেন, “গতকাল হাজার হাজার মানুষ ইতিহাস তৈরি করেছেন। যন্তর মন্তরে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ দেখিয়ে দিয়েছে, আরশোলারা ঐক্যবদ্ধ হলে কত বড় শক্তিতে পরিণত হতে পারে।” তিনি জানান, আন্দোলনে অংশগ্রহণকারী বহু মানুষ আগে কখনও কোনও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেননি। কিন্তু শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ থেকেই তাঁরা রাস্তায় নেমেছেন। সেই অংশগ্রহণই আন্দোলনকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে দাবি তাঁর।

আরও পড়ুন: অধ্যাপিকা কাণ্ডে বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি! সম্পত্তি বিবাদের কারণেই কি এই ভয়ঙ্কর ঘটনা?

বিদেশে থাকাকালীন সময়ে ‘ককরোচ জনতা পার্টি’র সূচনা করেছিলেন অভিজিৎ ডিপকে। সম্প্রতি পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিরুদ্ধে সরব হয়ে তিনি আমেরিকা থেকে ভারতে ফিরে আসেন। তাঁর বক্তব্য, “পরিবর্তন আনতে হলে প্রতিবাদের আওয়াজ তুলতেই হবে। শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনকে সহজে দমন করা যায় না। সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনও কারণ নেই।”

শনিবারের সমাবেশে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের (Dharmendra Pradhan Resignation) দাবি তোলেন। তাঁর অভিযোগ, দেশের শিক্ষাব্যবস্থার সংকট এবং পরীক্ষায় অনিয়মের দায় এড়াতে পারেন না শিক্ষামন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন আরও তীব্র হবে। অভিজিতের কথায়, “এখানেই শেষ নয়। একটি পুরো প্রজন্মের সঙ্গে অন্যায় হয়েছে। সেই অন্যায়ের জবাবদিহি চাই। যদি প্রয়োজন হয়, আমরা আবারও রাস্তায় নামব।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99