HomeScrollপ্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, শক্তিশালী এল নিনো নিয়ে বাড়ছে উদ্বেগ
El Nino

প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, শক্তিশালী এল নিনো নিয়ে বাড়ছে উদ্বেগ

২০২৭ সাল পর্যন্ত প্রভাব বিস্তারের আশঙ্কা, ভারতের বৃষ্টিপাত ও তাপমাত্রার উপরেও পড়তে পারে প্রভাব

ওয়েব ডেস্ক : প্রশান্ত মহাসাগরের জল ক্রমশ উষ্ণ হচ্ছে। শক্তিশালী এল নিনোর (El Nino) প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ধরন বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে ভারতেও। মার্কিন জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২২ অক্টোবর নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। উপলব্ধ নথিতে এই তাপমাত্রা একটি নজিরবিহীন মাত্রা হিসেবে উঠে এসেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মধ্য ও পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। ডিসেম্বরের আশপাশে এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতি ২০২৭ সালের গোড়া পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা।

এল নিনো কী এবং কেন উদ্বেগ?

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এই সময় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের জল স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হয়ে ওঠে। এর ফলে বায়ুপ্রবাহ এবং বৃষ্টিবাহী মেঘের চলাচলে পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের প্রভাব প্রশান্ত মহাসাগরের আশপাশে সীমাবদ্ধ থাকে না, বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়াতেও তার ছাপ পড়তে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, নিনো ৩.৪ নামে পরিচিত অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি জুন মাসে স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগস্টে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ২.৫ ডিগ্রি সেলসিয়াসে। পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই অস্বাভাবিকতা প্রায় ৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তা হলে ২০১৫-১৬ সালের এল নিনোর সময় নথিভুক্ত ২.৬ ডিগ্রি সেলসিয়াসের আগের রেকর্ড ছাপিয়ে যেতে পারে।

আরও খবর : দিল্লির স্কুলে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

ভারতের আবহাওয়ায় কী প্রভাব পড়তে পারে?

এল নিনোর প্রভাব নিয়ে ভারতের ক্ষেত্রে উদ্বেগের অন্যতম কারণ বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তন। ২০২৬ সালের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর মরশুমে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

বিশ্ব আবহাওয়া সংস্থার অক্টোবরের পূর্বাভাসে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েক মাসে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সঙ্গে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মধ্য ও দক্ষিণ উপদ্বীপীয় দক্ষিণ এশিয়ার বেশ কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News