HomeScrollGTA 6-এর উন্মাদনায় ভর করে ১৩ বছরের উন্নয়নের খতিয়ান মোদির! কটাক্ষ কংগ্রেসকে
PM Modi

GTA 6-এর উন্মাদনায় ভর করে ১৩ বছরের উন্নয়নের খতিয়ান মোদির! কটাক্ষ কংগ্রেসকে

জিটিএ ৫ থেকে জিটিএ ৬, মাঝের ১৩ বছরে কতটা বদলেছে ভারত? জনপ্রিয় ভিডিও গেমের আবহে ইনস্টাগ্রাম পোস্টে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে নিশানা করলেন পূর্ববর্তী ইউপিএ সরকারকেও।

ওয়েব ডেস্ক : বিশ্বজুড়ে জিটিএ ৬ (GTA 6) নিয়ে উন্মাদনার মধ্যেই সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন কৌশলে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি বিশেষ পোস্টে জিটিএ ৫ এবং জিটিএ ৬-এর সময়ের ব্যবধানকে ভারতের পরিবর্তনের সঙ্গে তুলনা করা হয়েছে। ২০১৩ সালে প্রকাশিত হয়েছিল জিটিএ ৫। ১৩ বছর পর নতুন সংস্করণ জিটিএ ৬ প্রকাশের আবহে মোদির পোস্টের ক্যাপশন, ‘India is playing a whole new game’। অর্থাৎ, ভারত এখন সম্পূর্ণ নতুন খেলায় নেমেছে। জিটিএ গেমের পরিচিত ঘন ও আকর্ষণীয় অক্ষরশৈলী ব্যবহার করেই সাজানো হয়েছে পোস্টের ছবিগুলি। সেখানে গত এক দশকের দারিদ্র্য হ্রাস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী ইউপিএ সরকারের দিকেও কটাক্ষ করা হয়েছে।

পোস্টে ভারতের অর্থনৈতিক অবস্থানের পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৩ সালে ‘ফ্র্যাজাইল ফাইভ’ অর্থনীতির তালিকায় থাকা ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম বলে দাবি করা হয়েছে। ২০১৩ সালের অগস্টে মরগ্যান স্ট্যানলির এক বিশ্লেষক এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ককে এই তালিকায় রাখা হয়েছিল। বিদেশি পুঁজির উপর নির্ভরতা এবং আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকির কারণে ওই দেশগুলিকে এই শ্রেণিতে চিহ্নিত করা হয়েছিল। মোদির পোস্টে গত এক দশকে দারিদ্র্য হ্রাস, স্বচ্ছতা অভিযানের অগ্রগতি, সৌরবিদ্যুতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যুতের সংযোগ সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভারতের মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে ৪৪০টি নথিভুক্ত স্টার্টআপের উপস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে।

আরও খবর :  সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

তরুণ প্রজন্ম এবং গেমিং দুনিয়ার সঙ্গে সংযোগ তৈরি করতে ইন্টারনেটের খরচ কমার বিষয়টিও পোস্টে জায়গা পেয়েছে। সেখানে দাবি করা হয়েছে, উচ্চগতির ইন্টারনেটের প্রতি গিগাবাইটের দাম ৩০৮ টাকা থেকে কমে ৭.৫১ টাকায় দাঁড়িয়েছে। নকশালবাদমুক্ত ভারত গড়ার বিষয় এবং প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে দেশের অগ্রগতিও তুলে ধরা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন উপাদান ব্যবহার করে তরুণদের কাছে পৌঁছনোর চেষ্টা এর আগেও করেছেন প্রধানমন্ত্রী। এই পোস্টেও সেই কৌশলেরই প্রতিফলন দেখা গিয়েছে। পোস্ট প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ে প্রায় ৬০ হাজার লাইক এবং ২ হাজারের কাছাকাছি মন্তব্য জমা পড়ে। এক ব্যবহারকারী প্রধানমন্ত্রীকে ‘কুলেস্ট প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করেন। অন্য এক জনের প্রতিক্রিয়া ছিল, ‘এটা একেবারেই অপ্রত্যাশিত’। কেউ আবার তাঁকে নিজেদের ‘ফেভারিট ইনফ্লুয়েন্সার’ এবং ‘ওজি ক্রিয়েটর’ বলেও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে মুক্তি পেয়েছে জিটিএ ৬। আগের মূল সংস্করণ জিটিএ ৫ প্রকাশের ১৩ বছর পর এসেছে এই নতুন গেম। জনপ্রিয় এই গেম সিরিজের সর্বশেষ সংস্করণটি তৈরি করতে ১০০ কোটি ডলারেরও বেশি খরচ হয়েছে বলে অনুমান। ডিজিটাল ইন্টেলিজেন্স সংস্থা সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে প্রায় ১১০ কোটি ডলারের আয় করেছে গেমটি। সংস্থার হিসাব অনুযায়ী, প্রি-অর্ডারের নিরিখে এটি ইতিহাসের বৃহত্তম লঞ্চ হয়ে উঠেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News