Tuesday, July 21, 2026
HomeScrollমহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, পদ ছাড়লেন মালা রায়, তৃণমূলে ফের...
TMC

মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, পদ ছাড়লেন মালা রায়, তৃণমূলে ফের অস্বস্তি?

মালা রায়ের দাবি ইস্তফার কারণ ‘ব্যক্তিগত’! বিজেপির কটাক্ষের জবাবে কী বললেন কুণাল ঘোষ?

[h_news]

কলকাতা: রাজ্য তৃণমূল কংগ্রেসের (TMC) মহিলা সংগঠনের নেতৃত্বে বড় পরিবর্তন আনল শাসকদল। শুক্রবার রাতে দলীয় সূত্রে ঘোষণা করা হয়েছে, মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভানেত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ (Alifa Ahmed)। এই ঘোষণা সামনে আসার পরই দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন তিনি।

অন্যদিকে, এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় (Mala Roy) সোশ্যাল মিডিয়ায় একটি চিঠির কপি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, ব্যক্তিগত কারণবশত মহিলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা (Resign) দিয়েছেন। ফলে কয়েক ঘণ্টার ব্যবধানেই মহিলা সংগঠনের শীর্ষ নেতৃত্বে নাটকীয় পরিবর্তন ঘটে।

আরও পড়ুন: ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে, আমাকে নিয়ে কথা বলার’, মুখ খুললেন অভিষেক

উল্লেখ্য, দীর্ঘদিন মহিলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব সামলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরে তাঁকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদে দায়িত্ব দেওয়া হলে মহিলা সংগঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছিল দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের উপর। কিন্তু সেই দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এদিকে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের যে তালিকা সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেখানে মালা রায়ের নামও রয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপি নেতা তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় কটাক্ষ করে বলেন, “দুই দিন আগেও যাঁকে মহিলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনিও আর দলের সঙ্গে থাকলেন না।”

তবে এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ মালা রায়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, “মালা’দিকে আমরা শ্রদ্ধা করি। তিনি অসুস্থ, ঠিকমতো হাঁটতেও পারেন না। তা সত্ত্বেও দল তাঁকে সাংসদ করেছে, পুরনিগমের চেয়ারপার্সনের দায়িত্ব দিয়েছে। তাঁদেরও যদি মনে হয় শিবির বদল করতে হবে, তা অত্যন্ত দুঃখজনক।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99