Friday, July 17, 2026
HomeScrollসরস্বতী পুজোর মন্ডপে ফুটে উঠল মোহনবাগানের সেকাল ও একাল

সরস্বতী পুজোর মন্ডপে ফুটে উঠল মোহনবাগানের সেকাল ও একাল

কলকাতা: মোহনবাগানের (Mohun Bagan ) সেকাল আর একাল ইতি কথা তুলে ধরার মধ্য দিয়ে সরস্বতী পুজোয় (Saraswati Puja) মাতল বসিরহাটের ‘আমরা ক’জন’ (Basirhat ‘Amra K’jan’)।

 

বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল। আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সব সময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে।

এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। আর সেখানেই সরস্বতী পুজোয় মোহনবাগানের থিম তুলে ধরলেন পুজো উদ্যোক্তারা।

শহর বসিরহাটের ধলতিথা বারুইপাড়ার আমরা ক’জনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল। যেখানে মন্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া।

আরও পড়ুন: মোহনবাগানের সামনে আজ আর্থিক সমস্যায় জর্জরিত মহামেডান

অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা। শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে সেই রকম টুর্নামেন্টের জয়ের উল্লাসের ছবি ধরা পড়লো এই পুজো প্রাঙ্গণে।

মন্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না ও চুনী গোস্বামীদের ছবি। আবার কোথাও ব‍্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে এই পুজো মণ্ডপে।

পুজো অন‍্যতম উদ্যোক্তা কৌশিক আড়ি বলেন, “বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইল মুখী হয়ে পড়েছে, সেই আসক্তিকে সরিয়ে মোহনবাগানের ইতিহাস তুলে ধরলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে যাতে আবার যাতে মাঠমুখি হতে পারে তার জন্য আমাদের এই প্রয়াস।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot