Thursday, May 28, 2026
HomeScrollস্বাস্থ্য দফতর কেন নিজের হাতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

স্বাস্থ্য দফতর কেন নিজের হাতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য দফতর (Health Department) নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তিনি কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা এতদিন অজানা ছিল। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত ‘চিকিৎসার আরেক নাম সেবা’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এর ব্যাখ্যা দিলেন তিনি।

স্বাস্থ্য দফতর নিজের হাতে রাখার বিষয়ে এদিন মমতা বলেন, “বামফ্রন্ট আমলে চিকিৎসার অবহেলা হতো। একজন রাজ্যমন্ত্রীকে দিয়ে চালানো হতো স্বাস্থ্য দফতর। তাই টিমটিম করে চলত সব কিছু। আমি একটাই কারণে নিজের কাছে রেখেছিলাম স্বাস্থ্য দফতর, কারণ আমার মনে হয়েছিল, এই দফতরের কাজ একজন রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় কখনওই। কারণ এই বিষয়টা সামগ্রিক ভাবে নজর রাখতে হয়, দেখতে হয়।”

আরও পড়ুন: রাজ্য়ে আরও পাঁচ হাজার প্যারা মেডিক্যাল কর্মী নিয়োগ: মমতা

পাশাপাশি এদিন রাজ্যের সরকারি হাসপাতালে সরকার যেসব উন্নয়ন করেছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আগে যেতাম পিজি, শম্ভুনাথ, মেডিক্যাল কলেজ– এইসব সরকারি হাসপাতালে। সব জায়গায় ছোট্ট ছোট্ট গেট ছিল। কোনও দুর্ঘটনা ঘটলে বেরোনোর উপায় নেই। আমরা তখনই গেটগুলো আগে বড় করি, হাসপাতাল রং করি, নাইট শেল্টারের ব্যবস্থা করি। আগে দেখতে ভাল হওয়া দরকার, তার পরে গুণ বিচার করা হবে।”

এছাড়াও চিকিৎসকদের উদ্দেশ্যে মমতা বলেন, “চিকিৎসা ব্যবস্থায় যা কিছু সমস্যা যা কিছু অপপ্রচার, তা রুখতে ডাক্তারদেরই এক হতে হবে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। আপনাদের রং একটাই, মানবতার এবং সেবার। রাজনীতির কোনও রং দেখার দরকার নেই আপনাদের।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO