Saturday, July 25, 2026
HomeScrollমহাকুম্ভে ছুটবে ৩ বন্দে ভারত! বড় ঘোষণা রেলের, জেনে নিন রুট

মহাকুম্ভে ছুটবে ৩ বন্দে ভারত! বড় ঘোষণা রেলের, জেনে নিন রুট

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ত্রিবেণী সঙ্গমে চলছে মহাকুম্ভ (Mahakumbh 2025)। মেলার শুরু থেকেই প্রয়াগরাজে নেমেছে পুণ্যার্থীদের ঢল। কুম্ভমেলার বিশাল জনসমাগম সামাল দিতে ইতিমধ্যে একাধিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় রেল (Indian Railways)। আর এবার মহাকুম্ভের উদ্দেশে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালানোর সিদ্ধান্ত নিল রেলওয়ে। সম্প্রতি উত্তর রেলওয়ে (Northern Railways) ঘোষণা করেছে, আগামী ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি দিল্লি থেকে প্রয়াগরাজ হয়ে বারাণসী পর্যন্ত তিনটি বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ কোটিরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে সেরেছেন পুণ্য স্নান। ২৬ ফেব্রুয়ারি শেষ পুণ্যস্নানের দিন। তার আগেই আরও লাখ লাখ মানুষ সমবেত হবেন ত্রিবেণী সঙ্গমে। এই বিপুল ভিড় সামলাতেই বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশুশেখর উপাধ্যায়।

আরও পড়ুন: মরছে হাজার হাজার মুরগি, হু হু করে ছড়াচ্ছে বার্ড-ফ্লু, জারি সতর্কতা

উত্তর রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ ট্রেন তিন দিন অর্থাৎ, শুক্র, শনি ও রবিবার নয়াদিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করবে। নয়াদিল্লি থেকে ভোর ৫:৩০-এ ছাড়ার পর ট্রেনগুলি প্রয়াগরাজ পৌঁছবে দুপুর ১২ টায়। আবার ট্রেনগুলি বারাণসী পৌঁছবে দুপুর ২:২০-তে। ফিরতি পথে দুপুর ৩:১৫-তে বারাণসী ছেড়ে ট্রেনগুলি দিল্লি পৌঁছবে রাত ১১:৫০-এ।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ স্নান করতে ভিড় জমাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে। ফলে শহরের সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। রেলপথেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে, ট্রেনের কামরাগুলি পরিপূর্ণ। এমতাবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর রেল।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99