Sunday, July 26, 2026
HomeScrollদিল্লি মেট্রোর জনকপুরী পশ্চিম কৃষ্ণ পার্কের এক্সটেনশন উদ্বোধন মোদির

দিল্লি মেট্রোর জনকপুরী পশ্চিম কৃষ্ণ পার্কের এক্সটেনশন উদ্বোধন মোদির

নয়াদিল্লি: দিল্লিবাসীদের (Delhi) জন্য আরও স্বাচ্ছন্দ্যের হতে চলেছে মেট্রো পরিষেবা (Metro Service)। রবিবার মেট্রোর চতুর্থ পর্বের জনকপুরী (Janakpuri) পশ্চিম কৃষ্ণ পার্কের এক্সটেনশন সেকশন (West-Krishna Park Extension Section)  উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। আজ থেকেই শুরু হল এই লাইনে মেট্রো চলাচল। যাত্রী পরিষেবায় বিকেল ৩ টে থেকে এদিন মেট্রো তার যাত্রা শুরু করে।

এদিন প্রধানমন্ত্রী একই দিনে রিঠালা-নারেলা-কুন্ডলি করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি।

আরও পড়ুন: ‘নেহরুর বিশ্বাসঘাতকতার জন্য মোদিকে দোষারোপ’, চীন নিয়ে কংগ্রেসকে নিশানা অমিত মালব্যর

কৃষ্ণ পার্কের এক্সটেনশন সেকশন সংযুক্ত হওয়ার ফলে, দিল্লি মেট্রো স্টেশনের সংখ্যা হল ২৮৯। ৩৯৪. ৪৪৮ কিলোমিটার প্রসারিত এই পথ। এই নতুন বিভাগটি ম্যাজেন্টা লাইনে ইতিমধ্যে চালু বোটানিক্যাল গার্ডেন- জনকপুরী পশ্চিমের একটি সম্প্রসারণ।

এই বিভাগটি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, ম্যাজেন্টা লাইনটি এখন প্রায় ৪০ কিলোমিটার দূরত্বকে তার সঙ্গে যুক্ত করল।

জানা গেছে, এই ম্যাজেন্টা লাইনটি পরবর্তী সময় কৃষ্ণ পার্ক থেকে আর কে আশ্রম মার্গকে সংযুক্ত করবে। ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে খবর।

প্রধানমন্ত্রী মোদি দিল্লি মেট্রোর ২৬.৫ কিলোমিটার রিথালা-কুন্ডলি করিডোরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। করিডরটি ২১ টি স্টেশনে থামবে। রোহিনী, বাওয়ানা এবং কুন্ডলি এলাকার মানুষের উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডরও উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদি সাহেববাদ আরআরটিএস স্টেশন থেকে নিউ অশোক নগর আরআরটিএস স্টেশন পর্যন্ত নমো ভারত ট্রেনে চাপেন।

তিনি উত্তরপ্রদেশের সাহিবাবাদের আরআরটিএস স্টেশনে তাকে স্বাগত জানানো হয়।  শিশুদের সঙ্গেও দেখা করেন ও কথা বলেন তিনি।

মেট্রোর এই সংযোগের ফলে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পাবে। উপকৃত হবে স্থানীয় মানুষ। বাড়বে পরিষেবা।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99