HomeScrollওয়েলিংটনে ৪ রানের নাটকীয় জয় ভারতের, ডিএলএস পদ্ধতিতে হারল নিউজিল্যান্ড
India Beat New Zealand

ওয়েলিংটনে ৪ রানের নাটকীয় জয় ভারতের, ডিএলএস পদ্ধতিতে হারল নিউজিল্যান্ড

ওয়েলিংটনে বোলারদের দাপটে ১৩৪ রানেই শেষ কিউয়িদের ইনিংস। শ্রেয়স আইয়ার ও কেএল রাহুলের লড়াইয়ে জয় ভারতের।

ওয়েব ডেস্ক : বৃষ্টির বাধা পেরিয়ে নিউজিল্যান্ডের (Newzeland) বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নিল ভারত (India)। শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৪ রানে জিতল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতের পেস আক্রমণের সামনে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৪৭ ওভারে। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম বলেই শুভমন গিলকে ফিরিয়ে দেন জ্যাকব ডাফি। পরের ওভারেই তাঁর শিকার বিরাট কোহলি। রোহিত শর্মা শুরুতে রান তোলার চেষ্টা করলেও কাইল জেমিসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে ভারত। একসময় ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

আরও খবর :  মাত্র ৭ রানেই পন্টিংকে টপকে ইতিহাস কোহলির, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন বিশ্বরেকর্ড

এরপর শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল ইনিংস সামলানোর চেষ্টা করেন। আইয়ার ৪৬ বলে ৩০ রান করেন। অন্যদিকে একের পর এক উইকেট পড়লেও ক্রিজে টিকে থাকেন রাহুল। ৩৮ বলে অপরাজিত ২৬ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। ভারতের স্কোর যখন ৭ উইকেটে ১১৩, তখন বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ২২ রান। শেষ পর্যন্ত ডিএলএস নিয়মে ৪ রানে জয়ী ঘোষণা করা হয় ভারতকে। চার রানে ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

[youtube-feed feed=1]
Read More

Latest News