HomeScrollমাত্র ৭ রানেই পন্টিংকে টপকে ইতিহাস কোহলির, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন বিশ্বরেকর্ড
Virat Kohli

মাত্র ৭ রানেই পন্টিংকে টপকে ইতিহাস কোহলির, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন বিশ্বরেকর্ড

ওয়েলিংটনে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ৭ রান করেই নজির গড়লেন ভারতীয় তারকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট রান পৌঁছল ১৯৭৫-এ। পিছনে পড়লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ডের (Virat Kohli record) তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে পিছনে ফেলে এই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ান ডে-তে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠলেন তিনি। শনিবার ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন কোহলি। ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৭ রান। কিন্তু সেই ছোট্ট ইনিংসই তাঁকে পৌঁছে দিয়েছে রেকর্ডের শীর্ষে।

প্রথম ম্যাচেই তৈরি হয়েছিল রেকর্ডের মঞ্চ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছিলেন কোহলি। ৫১ বলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর মোট রান দাঁড়ায় ১৯৭১। ঠিক একই রান ছিল রিকি পন্টিংয়ের। অর্থাৎ দুই তারকা তখন একই জায়গায় ছিলেন। দ্বিতীয় ম্যাচে রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন ছিল মাত্র এক রান। ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এরপর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। জ্যাকব ডাফির বলে ৭ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ব্যাটার। তবে ততক্ষণে পন্টিংকে ছাপিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন তিনি।

আরও খবর :  ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভাঙল নিউজিল্যান্ডের ব্যাটিং, ১৩৪ রানেই অলআউট কিউয়িরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের তালিকায় কারা রয়েছেন?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে কোহলির মোট রান এখন ১৯৭৫। দ্বিতীয় স্থানে থাকা পন্টিংয়ের সংগ্রহ ১৯৭১ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর রান ১৭৫০। এরপর রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৫৬৮) ও সনৎ জয়সূর্য (১৫১৯)।

[youtube-feed feed=1]
Read More

Latest News