Monday, May 18, 2026
HomeScrollমুষলধারে বৃষ্টি সঙ্গে কালবৈশাখী! তোলপাড় ৭ জেলা
Heavy Rain

মুষলধারে বৃষ্টি সঙ্গে কালবৈশাখী! তোলপাড় ৭ জেলা

জারি লাল সতর্কতা, দুর্যোগ কলকাতা-সহ আরও চার জেলায়

কলকাতা: বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়ার দাপটও রয়েছে। এর মাঝেই সাতটি জেলায় ভোটাররা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। দ্বিতীয় দফার ভোট মিটতেই সন্ধ্যার পর হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হল, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে সন্ধ্যার পর ঝমঝমিয়ে বৃষ্টি (Heavy Rain) নেমেছে প্রায় সর্বত্র। সেই সঙ্গে শুরু হয় কালবৈশাখীও (Kalbaishakhi Forecast)। লাল সতর্কতা জারি (Red Alert Issued) করা হয়েছে কলকাতা-সহ মোট পাঁচ জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে। সেই মতো সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। শহরের দু’এক জায়গায় ঝিরঝির বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার রাতে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলিতেও সন্ধ্যা থেকে বৃষ্টি চলছে। শহর ও শহরতলির কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি চলছে কলকাতায়। একাধিক রাস্তা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন:রেকর্ড ভাঙল ২০২৬! ২০১১-র ‘পরিবর্তন’কেও ছাপাল ভোটের হার

বুধবার সকাল থেকে রোদ-মেঘের খেলা দেখেছে কলকাতার আকাশ। মোটের উপর মেঘলা সকালেই ভোট কেটেছে শহরে। সন্ধে গড়াতেই আকাশে মেঘের ঘনঘটা ফিরল। রাত ৮টার বুলেটিনে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি বাড়বে।যদিও ভোটের দিন একাধিক অফিস বন্ধ থাকায় রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। সন্ধ্যার পরই কালবৈশাখী সঙ্গে মুশলধারের বৃষ্টি নামে। কিছুক্ষণের বৃষ্টিতেই কার্যত জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তা। হাওয়া অফিসে জানিয়েছে, আগামী ৩-৪ দিন বৃষ্টি জারি থাকবে। মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রাও খানিকটা কমেছে। স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নামতে পারে কলকাতার তাপমাত্রার পারদ। সপ্তাহান্তেও আবহাওয়া মনোরমই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবারও আবহাওয়ার তেমন উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।উত্তরবঙ্গেও দুর্যোগের প্রভাব স্পষ্ট। বুধবার থেকে রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শুক্রবারের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে বলেই পূর্বাভাস।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot