Saturday, July 4, 2026
HomeScrollআজ বাংলায় জেপি নাড্ডা, মালদায় অভিষেক
J P Nadda

আজ বাংলায় জেপি নাড্ডা, মালদায় অভিষেক

বাংলায় ছাব্বিশের ভোটের দামামা বেজে উঠেছে, প্রচারের পাল্টা প্রচার

ওয়েবডেস্ক- বাংলায় ছাব্বিশের ভোটের (2026 Assembly Election) হাওয়া বইতে শুরু করেছে। কেন্দ্রের থেকে হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাংলায় আনাগোনা বেড়েছে। গত বছরের শেষে বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। তবে ঘন কুয়াশার জন্য নদিয়ার তাহেরপুরে নামতে পারেনি তাঁর কপ্টার। তাই দমদম বিমানবন্দর থেকেই ভার্চয়াল সভা করেই ক্ষান্ত হন তিনি। তার পরেই আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার আজ বাংলায় পা বিজেপির (BJP) সর্বভারতীয় জেপি নাড্ডা (J P Nadda)। অন্যদিকে আজ মালদায় সভা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করবেন তিনি। গতকালও উত্তর দিনাজপুরের ইটাহার থেকে পরিযায়ীদের সঙ্গে কথা বলেন অভিষেক, সেই তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। আজ মালদায় দুই দিনাজপুর, মালদা থেকে পরিযায়ী শ্রমিকদের একটা অংশ এই সভায় যোগ দেবেন। প্রায় পাঁচ হাজার পরি্যায়ীদের উপস্থিত থাকার কথা।

এদিকে আজ বাংলায় দু দিনের সফরে জেপি নাড্ডা। দু দিনের সফরে বঙ্গ সফরে আসছেন তিনি। বিজেপির ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। এই সফরে জেলার সব সভাপতিদের উদ্দেশে বার্তা দেবেন তিনি। দলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রবাসী কার্যকর্তাদেরও পরামর্শ দেবেন বলে বিজেপি সূত্রে খবর। রাজ্যে বিজেপির কোর কমিটির সঙ্গেও আলোচনায় বসবেন। সেখানে ভোটের রণণীতি নিয়ে বার্তা দিতে পারেন।
এবার বাংলায় বিজেপির সরকার হবে বলে হুঙ্কার দিয়ে গেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলতে দিল্লির নেতা মন্ত্রীদের ঘন ঘন বাংলা ভ্রমণ শুরু হয়েছে।

আরও পড়ুন- আইপ‍্যাকের অফিসে ED হানা,  তারপর কী হল দেখুন

এদিকে পিছিয়ে নেই তৃণমূলে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর, বীরভূম, ইটাহারে সভা সেরে আজ মালদহ থেকে কেন্দ্রকে নিশানায় গর্জে উঠবেন তিনি। সাম্প্রতিক সময়ে বাংলার একাধিক কাজে রাজ্যেই বাইরে গিয়ে ওড়িয়া, ছত্তিশগড়ে নানাভাবে হেনস্থার শিকার। ‘বাংলায় কথা বললেই আক্রমণ’ এই নিয়ে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক। বার বার কেন্দ্রকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন তারা। বীরভূমে গিয়ে বাংলাদেশ ‘পুশব্যাক’ সোনালি খাতুনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নির্যাতনের, অত্যাচারের কথা বাংলার মানুষের সামনে তুলে ধরেন তিনি।

অন্যদিকে বিজেপিও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। জেপি নাড্ডা আজ বাংলায় আসছেন। সাংগঠিকি নানা অনুষ্ঠানের অংশগ্রহণ সহ প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। রাজ্যের কোর কমিটি, জেলা সভাপতি থেকে শুরু করে নানা স্তরের কার্যকর্তার সঙ্গে সভা করবেন তিনি। সেইসঙ্গে ট্যাংরায় ডক্টরস মিট নামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামী ৯ জানুয়ারি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট কলকাতায় যাবেন। সেইসঙ্গে এইমস কল্যাণীর রেডিয়েশন অঙ্কোলজি, ট্রমা, এমার্জেন্সি মেডিসিন এবং নিউমেটিক টিউব সিস্টেম উদ্বোধন করবেন নাড্ডা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet