Thursday, June 18, 2026
HomeScroll'বিবেক দংশনে' ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
Sujata Mondal

‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

বুধবার জেলা পরিষদ ভবনে বৈঠক করে এমনটাই জানিয়েছেন সুজাতা

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকারকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই দলের বিরুদ্ধে একের পর এক অনেকে তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন। যা নিয়ে চাপের মধ্যে ছিল ঘাসফুল শিবির। এসবের মাঝে এবার তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। বুধবার জেলা পরিষদ ভবনে বৈঠক করে এমনটাই জানিয়েছেন তিনি। যাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

এক সময় বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেম সুজাতা (Sujata Mondal)। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে সম্পর্কের অবনতির পর তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তখন জানিয়েছিলেন ‘সম্মান রক্ষা’ খাতিরে পদ্ম শিবির ছেড়েছিলেন। এবার তৃণমূল পরাজিত হওয়ার পরে দল ছাড়লেন তিনি। প্রশ্ন হচ্ছে, তিনি কি বিজেপিতে যোগ দেবেন? তবে এ বিষয়ে কিছু জানাননি তিনি।

আরও খবর : বাড়ছে বার্ধক্য ভাতার পরিমাণ, বাড়বে প্রতিবন্ধী ভাতাও! কবে থেকে পাবেন?

এদিন সাংবাদিক বৈঠক থেকে সুজাতা বলেছেন, বর্তমানে বিবেকের সঙ্গে আপক করে রাজনীতি করা সম্ভব হচ্ছিল না। সেই কারণেই তৃণমূল ছেড়েছেন তিনি। তিনি দাবি করেন, আরজিকর ঘটনার সময়তেই ‘বিবেক দংশনে’ নাকি তিনি ঘাসফুল শিবির ছাড়তে চেয়েছিলেন। কিন্তু পারিবারিক কারণে তিনি দল ছাড়েননি। এ নিয়ে জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় বলেছেন, এটা সুজাতার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর দল থেকে একজন চলে গেলে তেমন কিছু ক্ষতি হবে না।

বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে দল ছাড়েন, তাহলে তার প্রভাব দলে পড়বে না। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কটাক্ষের সুরে বলেছেন, তৃণমূলে (TMC) এখন ভাঙনের সুর। তাই অনেক নেতাদের বিবেক জাগছে। মানুষ সেটা বুঝে গিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO