Saturday, July 18, 2026
HomeScrollম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের জন্য জরিমানার মুখে রাজস্থানের ম্যানেজার!
Romi Bhinder

ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের জন্য জরিমানার মুখে রাজস্থানের ম্যানেজার!

বৈভবকে কি শাস্তি দিল বিসিসিআই?

ওয়েব ডেস্ক : ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহার করেছিলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যানেজার রোমি বিন্দর (Romi Bhinder)। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল। কারণ, নিময় অনুযায়ী ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এর জন্য আর্থিক শাস্তির মুখে পড়লেন তিনি।

ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের জন্য রাজস্থান রয়্যালসের ম্যানেজারকে (Rajasthan Royals) আর্থিক জরিমানা করেছে বোর্ড। তবে সেই অর্থের পরিমাণ বেশি নয় বলেই সূত্রের খবর। অন্যদিকে রোমি বিন্দর যখন মোবাইল ব্যবহার করছিলেন, তা উঁকি দিয়ে দেখছিল বৈভব সূর্যবংশী। তবে এর জন্য রিপোর্টে তাঁর বিরুদ্ধে কিছু বলা হয়নি।

আরও খবর : বাদ গ্রিন, অ্যালেন সহ একঝাঁক তারকা! এবার নতুনদের নিয়ে দল গড়বে KKR? দেখুন বিগ আপডেট

উল্লেখ্য, আরসিবির বিরুদ্ধে ম্যাচের সময় মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যানেজারকে। সেই সময় পাশে বসে মোবাইলের দিকে উঁকি দিচ্ছিলেন বৈভব। তবে এর জন্য আর্থিক জরিমানার মুখে পড়েছেন রাজস্থান রয়্যালের ম্যানেজার। তবে বৈভবকে নিয়ে কিছু বলা হয়নি।

নিয়ম বলছে, ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারবেন না ক্রিকেটার বা সাপোর্ট স্টাফরা। মূলত, ফিক্সিং ঠেকাতেই এমন নিয়ম তৈরি করা হয়েছিল। কিন্তু রাজস্থানের ম্যানেজারের মোবাইল ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল। এ নিয়ে তদন্ত শুরু করেছিল বোর্ডের দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিভাগ। নোটিস দেওয়া হয়েছিল রোমি বিন্দরকে। অবশ্য তিনি জানিয়েছিলেন, শারিরীক সমস্যার কারণে তিনি মোবাইল সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এর জন্য জরিমানার মুখে পড়লেন রাজস্থানের ম্যানেজার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot