Tuesday, July 14, 2026
HomeScrollআইপিএল শেষেই বড় দায়িত্ব বৈভবের কাঁধে!
Vaibhav Sooryavanshi

আইপিএল শেষেই বড় দায়িত্ব বৈভবের কাঁধে!

ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ড. ইরফান আনসারি এমনটা ঘোষণা করেছেন

ওয়েব ডেস্ক : নাম বৈভব সূর্যবরংশী (Vaibhav Sooryavanshi)। বয়স মাত্র ১৫। এই বয়সেই আইপিএলে (IPL) একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। কিন্তু ভালো পারফর্ম করলেও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) যেতে পারেনি ফাইনালে। তবে আইপিএল অভিযান শেষ হতেই এবার ঝাড়খণ্ডের স্বাস্থ্য দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Brand Ambassador) হতে চলেছে সে।

ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ড. ইরফান আনসারি এমনটা ঘোষণা করেছেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, অল্প বয়সেই গোটা দেশকে মুগ্ধ করেছে বৈভব। তাঁকে এবার ঝাড়খণ্ডে (Jharkhand) সম্মানিত করা হবে। ঝাড়খণ্ড স্বাস্থ্য বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হবে। দল হারলেও তিনি বহু ভারতীয়দের মন জয় করেছেন। বৈভব একজন তারুণ্যের শক্তি, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং সংগ্রামের এক জীবন্ত উদাহরণ বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কাটল জট

শুক্রবার গুজরাট টাইট্যান্সের কাছে ম্যাচ হেরেছে রাজস্থান। এই ম্যাচ ৯৬ রান করেছিলেন তিনি। কিন্তু শেষমেশ হারতে হয়েছে দলকে। এর জন্য ১৫ বছর বয়সি ক্রিকেটারের জন্য মনখারাপ দেশবাসীর। তবে ম্যাচ হারলেও ব্যক্তিগত জীবনে এবার বড় দায়িত্ব পাচ্ছেন বৈভব।

২০২৬ সালের আইপিএল মরশুমে মোট ১৬টি ম্যাচ খেলেছে বৈভব সূর্যবরংশী। করেছেন ৭৭৬ রান। ২৩৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। গড় প্রায় পঞ্চাশ। মেরেছেন ৭২টি ছয়। চার বার হয়েছেন ম্যাচের সেরা। দু’বার সেঞ্চুরির কাছে এসেও শতরান করতে ব্যর্থ হন তিনি। অবশেষে শুক্রবার গুজরাতের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছে রাজস্থানকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot