HomeBig newsজম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলা! আহত দুই জওয়ান
Terror Attack on CRPF Checkpoint in Kulgam

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলা! আহত দুই জওয়ান

মির বাজারের কাছে মোটরবাইকে এসে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সিআরপিএফের (CRPF) চেকপোস্ট লক্ষ্য করে হামলা। বুধবার দুপুরে আচমকা গুলিবর্ষণের ঘটনায় আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। তাঁদের উদ্ধার করে অনন্তনাগ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

আহতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্তোষ চন্দ্রুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তলপেট ও মেরুদণ্ডে গুরুতর আঘাত নিয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অস্ত্রোপচার চলছে। আহতদের মধ্যে রয়েছেন অসমের বাসিন্দা রাকেশ দাস। গুলিতে তাঁর পায়ে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। অন্য আহত জওয়ান সোমবীর সিং মধ্যপ্রদেশের বাসিন্দা। তাঁর বাঁ হাতের বাহুতে চোট লেগেছে। তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল।

ঘটনাটি ঘটে কুলগাম জেলার মির বাজারের কাছে আখরান এলাকায়। সিআরপিএফের দেওয়া বিবৃতি অনুযায়ী, বুধবার দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ মোটরবাইকে করে আসে অজ্ঞাতপরিচয় দুই হামলাকারী। চেকপোস্টে কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়েই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।

আরও খবর :  অসমে ট্রেন দুর্ঘটনার পর চালু জরুরি হেল্পলাইন, শিয়ালদহ থেকে গুয়াহাটি—রইল সব নম্বর

গুলিবর্ষণে দুই সিআরপিএফ কর্মী আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীরা কোন পথে পালিয়েছে এবং তাদের পরিচয় কী, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।

উল্লেখ্য, গত মাসেও ছত্তিশগড়ের সুকমা জেলায় বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছিলেন চার সিআরপিএফ আধিকারিক। অ্যালারমেডগু ক্যাম্পে অবশিষ্ট বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় আহত হন চার আধিকারিক।

[youtube-feed feed=1]
Read More

Latest News