Thursday, May 28, 2026
HomeScrollতোলাবাজি করে বানিয়েছিলেন প্রাসাদোপম ‘গ্যালাক্সি’! তৃণমূলের সেই উপপ্রধানকে এবার ধরল পুলিশ
TMC Leader Arrested In Barrackpore

তোলাবাজি করে বানিয়েছিলেন প্রাসাদোপম ‘গ্যালাক্সি’! তৃণমূলের সেই উপপ্রধানকে এবার ধরল পুলিশ

তোলাবাজি, হুমকি এবং বেআইনি জমি কারবারের অভিযোগে অবশেষে পুলিশের জালে খড়দহের তৃণমূল নেতা

ওয়েব ডেস্ক: তোলাবাজি, হুমকি এবং বেআইনি জমি কারবারের অভিযোগে অবশেষে পুলিশের জালে খড়দহের তৃণমূল (TMC) নেতা তথা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে চলা এই নেতাকে বৃহস্পতিবার গ্রেফতার (Arrest) করেছে রহড়া থানার পুলিশ। তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের ক্ষমতা ব্যবহার করে দীর্ঘদিন ধরে তোলাবাজি, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগ ছিল প্রসেনজিতের বিরুদ্ধে। শুধু তাই নয়, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের বিস্তীর্ণ জলাজমি ভরাট করে মোটা দামে বিক্রির অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এলাকার রাজনৈতিক মহলের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে প্রসেনজিতের প্রভাব এবং দাপট দুটোই বাড়তে থাকে।

আরও পড়ুন: বীজপুরে গ্রেফতার তৃণমূল নেতা ‘বনি’! প্রকাশ্যে কোমরে দড়ি বেঁধে ঘোরাল পুলিশ

বিধানসভা নির্বাচনের আগেই তাঁকে সতর্ক করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু সেই সতর্কবার্তাকে কার্যত উপেক্ষা করেই নিজের ক্ষমতার জোরে এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি। গত ২৯ এপ্রিল খড়দহে ভোটগ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনী তাঁর বিলাসবহুল বাড়ি ‘পি গ্যালাক্সি হাউস’-এ তল্লাশি চালিয়েছিল। তবে সেসময় তাঁকে পাওয়া যায়নি। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন বলে খবর। অবশেষে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

গ্রেপ্তারির পর থেকেই নতুন করে চর্চায় উঠে এসেছে প্রসেনজিতের প্রাসাদোপম বাড়ি ‘পি গ্যালাক্সি হাউস’ (The Galaxy House)। স্থানীয়দের মতে, বাড়িটির জাঁকজমক যে কোনও বিলাসবহুল হোটেলকেও টেক্কা দিতে পারে। বিশাল প্রবেশদ্বার, দামি কাঠের আসবাব, শৌখিন অন্দরসজ্জা, নরম গদির বিছানা, অভিজাত পর্দা— সব মিলিয়ে যেন রাজপ্রাসাদ। দীর্ঘ প্রবেশপথ পেরিয়ে ভিতরে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। যদিও এত অভিযোগ উঠলেও এতদিন প্রকাশ্যেই নিজের প্রভাব বজায় রেখেছিলেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO